ত্রিনিদাদ ও টোব্যাগোয় মোদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, দেখে নিন কোন ২৫ দেশে সম্মানিত প্রধানমন্ত্রী
কোনও বিদেশি নেতা হিসাবে প্রথম এই সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
২০২০ সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র ‘লিজিয়ন অফ মেরিট’ সম্মানে ভূষিত করে ভারতের প্রধানমন্ত্রীকে। ২০২৩ সালের ২২ মে পাপুয়া নিউ গিনি ‘গ্র্যান্ড কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ লোগোহু’ সম্মানে ভূষিত করে। একই দিনে ফিজির সর্বোচ্চ সম্মান ‘কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি’ দেওয়া হয় মোদিকে। ওই বছর মে মাসে পালাউ থেকে ‘এবাকল অ্যাওয়ার্ডে’ সম্মানিত হন।
আরও পড়ুন:
২০২৪ সালের ২২ মার্চ ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো’তে ভূষিত হন। একই বছর ৯ জুলাই রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অফ স্ট্যান্ডঅ্যান্ড্রু দ্য অ্যাপোস্টেল’ দেওয়া হয় মোদিকে। ১৮ নভেম্বর নাইজেরিয়া থেকে ‘গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার’ সম্মানে ভূষিত হন।