বিশ্বনেতার পতন থেকে বিশ্বব্যাপী যুদ্ধ! কী হবে ২০২৬ সালে? ভয়ংকর ভবিষ্যদ্বাণী নস্ত্রাদামুসের
আর কী কী বলে গিয়েছেন কিংবদন্তি ভবিষ্যদ্বক্তা?
আরও পড়ুন:
'সাত মাসের ভয়াবহ যুদ্ধ, অশুভ শক্তির কারণে মানুষের মৃত্যু'র কথা বলা আছে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণীতে। মনে করা হচ্ছে, এতে কোনও দীর্ঘ সময় চলতে থাকা রক্ত ঝরানো লড়াইয়ের কথা বলা হচ্ছে। সম্ভবত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কিংবা আরও বড় কোনও প্রেক্ষাপট, যেমন ইউরোপীয় দেশগুলির মধ্যে কোনও নতুন সংঘর্ষের কথাও নস্ত্রাদামুস বলে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
২০২৬ সালে মাদ্রিদের নেতা আহত হবেন ঝাঁকে ঝাঁকে ছুটে আসা তিরের আঘাতে। প্রসঙ্গত, স্পেনের রাজধানী মাদ্রিদে নেতার কোনও অভাব নেই। স্পেনের রাজকীয় ও রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে ফুটবলের 'সুপার পাওয়ার' রিয়াল মাদ্রিদের দলনেতা দানি কারভাহাল পর্যন্ত সকলেই এর অন্তর্ভুক্ত। ফলে আশঙ্কা ঘনাচ্ছে এমন ভবিষ্যদ্বাণী থেকে।
তবে নস্ত্রাদামুস সবসময় যে সব কিছু অব্যর্থ মিলিয়ে দিয়েছেন, তা নয়। তাঁর ইঙ্গিত ছিল, ২০২৫ সালে অবশেষে শেষ হবে গত কয়েক বছর ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ। কিন্তু তা ফলেনি। ফলে এবারও সব ফলবে, আদৌ কোনওটাই ফলবে কিনা সেদিকেই নজর থাকবে বিশ্বের। প্রার্থনা, সব ভবিষ্যদ্বাণীই মিথ্যে হোক। পৃথিবী জুড়ে রাজত্ব করুক সমৃদ্ধি।