বৃহস্পতিবার মন্দিরে পুজো দিয়ে ত্রিশূল হাতে বিষ্ণুপুরের ‘অসুর’ বধের কথা শোনালেন তৃণমূল প্রার্থী সুজাতা।
৪৫
শতাব্দী প্রাচীন এক্তেশ্বর মন্দিরে পুজো দেন। এলাকার লোকজনের হাতে তুলে দেন নকুলদানা। এর পরই ত্রিশূল হাতে নিয়ে বিষ্ণুপুরের অসুর বধের শপথ করেন। অসুর কে? তা অবশ্য স্পষ্ট করেননি সুজাতা।
৫৫
প্রাক্তন স্ত্রীকে খোঁচা দিতে ভোলেননি সৌমিত্র। তাঁর খোঁচা, “আমাকে আগেই বধ করে দিয়েছেন, দয়া করে আর বিষ্ণুপুরের মানুষকে বধ করবেন না।”