জীতু কমলের সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন নবনীতা দাস। টেলিপর্দার জনপ্রিয় মুখ নবনীতা মাসখানেক আগেই নিজের ফ্ল্যাট কিনেছেন। বর্তমানে তাঁর জীবনদর্শন অনেকটাই পরিণত। ইতিবাচক মনোভাব নিয়ে চলেন সর্বদা।
২৬
এককথায়, ডিভোর্স পরবর্তী অধ্যায়ে চুটিয়ে জীবন উপভোগ করছেন অভিনেত্রী। ইচ্ছে হলেই অবসরে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ছেন ঘুরতে। মাঝেমধ্যেই নবনীতা দাসের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে উঁকি দিলে দেখা যায় তাঁর ট্যুর ডায়েরি। এবার অভিনেত্রীর গন্তব্য মুম্বই।
বাণিজ্যনগরীর তাজ হোটেলে রয়েছেন নবনীতা দাস। সেখানকার সুইমিং পুল থেকেই বোল্ড অবতারে ধরা দিলেন তিনি। পরনে লাল রঙের সুইমস্যুট। চোখেমুখে দুষ্টু-মিষ্টি ইশারা। নবনীতার মন ভালো করা ছবি দেখে ভক্তরাও খুশি।
৪৬
কিন্তু আচমকাই মুম্বইতে কেন? নবনীতা জানিয়েছেন, বিয়ের নিমন্ত্রণ রক্ষার জন্যই সেখানে তিনি। বিয়েবাড়ি সেরেই দুই বন্ধুর সঙ্গে তাজ হোটেলে সময় কাটাচ্ছেন নবনীতা।
৫৬
নবনীতার নাকি বহুদিনের ইচ্ছে ছিল তাজ হোটেলে থাকার। এবার সেই ইচ্ছেপূরণই করলেন মুম্বইতে গিয়ে।
বিদ্রোহী কবির ছবি মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মমতা। তারপর মঞ্চে উঠে গলা মেলান ইন্দ্রনীলের সঙ্গে। রাজ্যের মন্ত্রী মমতাকে গান শোনাতে অনুরোধ করেন।
৪৬
তখন মঞ্চের সামনে বসে রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁদের সামনে গান গাইতে প্রথমে আপত্তি করলেও পরে ইন্দ্রনীলের সঙ্গে গলা মেলান।
অজিঙ্ক রাহানে (৭/১০): গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। কিন্তু এবার তাদের লড়াই থেমেছে অষ্টম স্থানে। ব্যাট হাতে যথেষ্ট দাপট দেখিয়েছেন অজিঙ্ক রাহানে। ১৩ ম্যাচে করেছেন ৩৯০ রান। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তাঁর নেতৃত্ব দিয়ে।
২১১
অঙ্গকৃষ রঘুবংশী (৬/১০): নাইট শিবিরের সম্ভাবনাময় মুখ। এবারও ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। ১২ ম্যাচে রান ৩০০। কিন্তু স্ট্রাইক রেট তুলনামূলকভাবে কম। ভালো শুরু করেও বড় রান করতে পারছেন না।
ভেঙ্কটেশ আইয়ার (১/১০): নিলামে ২৩ কোটি টাকায় তাঁকে কিনেছিল কেকেআর। কিন্তু পারফরম্যান্সে চূড়ান্ত 'ফ্লপ'। ১১ ম্যাচে রান মাত্র ১৪২। বরং পরের দিকে সুযোগ পেয়ে ভরসা জুগিয়েছেন মণীশ পাণ্ডে (৪/১০)।
৭১১
রমনদীপ সিং (০/১০): একই অবস্থা রিটেইন করা তারকা রমনদীপের। ১১ ম্যাচে রান মাত্র ৪৭। নাইটদের ব্যর্থ হওয়ার কারণ লোয়ার অর্ডারের এই দুর্বলতাই।
৮১১
কুইন্টন ডি'কক (২/১০): প্রোটিয়া তারকাকে ভাবা হয়েছিল ফিল সল্টের বিকল্প হিসেবে। কিন্তু ৮ ম্যাচে করেছেন মাত্র ১৫২ রান। পরে সুযোগ দেওয়া হয় রহমানউল্লাহ গুরবাজকে (৩/১০)। তিনি পাঁচ ম্যাচে করেছেন ৭৪ রান।
৯১১
বরুণ চক্রবর্তী (৭/১০): বোলারদের মধ্যে সবচেয়ে সফল বরুণ চক্রবর্তী। ১৩ ম্যাচে তুলেছেন ১৭ উইকেট। মইন আলিকে (৫/১০) মাত্র ৬টি ম্যাচে খেলানো হয়, তুলেছেন ৬টি উইকেট।
১০১১
বৈভব অরোরা (৬/১০): ডেথ ওভারের দায়িত্ব দেওয়া হয়েছিল বৈভবকে। কখনও সফল, কখনও ব্যর্থ। তুলেছেন ১৭টি উইকেট। অজি পেসার স্পেনসর জনসন (০/১০) ৪ ম্যাচে পেয়েছেন মাত্র ১টি উইকেট।
১১১১
হর্ষিত রানা (৬/১০): গতবারের ফর্মের ধারেকাছে নেই হর্ষিত। যদিও ১২ ম্যাচে পেয়েছেন ১৫টি উইকেট। প্রোটিয় তারকা আনরিখ নখিয়া (১/১০) ২ ম্যাচে খেলে পেয়েছেন ১টি উইকেট।