লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, হাত রাঙা আলতায়! বঙ্গবধূ রূপে ধরা দিলেন মনামী
আটপৌরে লুকে মনামীর এই ছবিগুলি দেখেছেন?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ৫, ২০২৫, ১৯:৪৮
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ৫, ২০২৫, ১৯:৪৮
১৬
পোশাক নিয়ে রীতিমতো এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন অভিনেত্রী মনামী ঘোষ। বিদেশে বেড়াতে গিয়েই হোক বা কলকাতায় কোনও অনুষ্ঠান, তাঁর নতুন নতুন পোশাকে নতুন লুক সর্বদা চোখ ধাঁধিয়ে দেয়।
Advertisement
২৬
এবার এক্কেবারে বাঙালি লুকে ধরা দিলেন অভিনেত্রী। যা দেখে ধন্য ধন্য করছে নেটপাড়া। লাল শাড়ি, মানানসই ব্লাউজ, পারফেকট মেকআপ, হেয়ারস্টাইলে নজর কাড়লেন মনামী।
কপালে বড় লাল টিপ, মাথায় সিঁথি ভর্তি সিঁদুর আর লাল শাড়িতে মনামী যেন বাঙালি বাড়ির আটপৌরে বউ। তবে আটপৌরে সেই লুকের মাঝেও বরাবরের মতোই গ্ল্যাম ডিভা হিসাবে ধরা দিয়েছেন অভিনেত্রী।
Advertisement
৪৬
অভিনেত্রীর বন্ধু, সহকর্মী থেকে আম নেটজনতা প্রত্যেকেই তাঁর 'লাল ইশক' -এর প্রতি মুগ্ধ।
৫৬
নিত্যনতুন পোশাক ও সাজ নিয়ে এক্সপেরিমেন্ট মনামীর পছন্দের বিষয়। তবে এক্সপেরিমেন্ট করতে গিয়ে ট্রোলিংয়ের শিকারও হয়েছেন তিনি।
নামী আইনজীবী, দুই সন্তানের বাবা, চিনে নিন মহুয়া মৈত্রর স্বামীকে
ছবিতে রইল তাঁর পরিচয়।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ৫, ২০২৫, ১৮:৫৯
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ৫, ২০২৫, ১৮:৫৯
১৭
রাজনৈতিক কেরিয়ারের গুরুদায়িত্ব সামলে নতুন করে দাম্পত্য জীবন শুরু করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। গত ৩ মে জার্মানির বার্লিনে চার হাত এক হয়েছে। পুরীর চারবারের সাংসদ, বছর পঁয়ষট্টির বিজেডি নেতা তথা আইনজীবী পিনাকী মিশ্রর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মহুয়া মৈত্র। এই খবরে তাঁর অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন।
২৭
যাঁর সঙ্গে জীবনে দ্বিতীয় দাম্পত্যে প্রবেশ করলেন মহুয়া, সেই পিনাকী মিশ্রের পরিচয় কিন্তু স্রেফ রাজনীতিবিদ নয়। তিনি নামী আইনজীবী। দেশের প্রায় সমস্ত আদালত কখনও না কখনও সওয়াল করেছেন। ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে পুরীর সাংসদ হন। পরে নবীন পট্টনায়েকের বিজু জনতা দলে যোগ দিয়ে ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে সেই টিকিটে লড়েন পুরী থেকেই। ২০২৪ সালে অবশ্য বিজেডি আর তাঁকে প্রার্থী করেনি।
১৯৫৯ সালে জন্ম পিনাকী মিশ্রর। দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক হওয়ার পর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। ১৯৮৪ সালে তিনি বিয়ে করেন সঙ্গীতা মিশ্রকে। তাঁদের দুই সন্তান রয়েছে। পরে অবশ্য সঙ্গীতা ও পিনাকীর বিবাহবিচ্ছেদ হয়।
৪৭
এদিকে, মহুয়া মৈত্রও দীর্ঘদিন ধরে বিবাহবিচ্ছিন্না। আগে ডেনমার্কের লার্স ব্রর্সন ছিলেন তাঁর স্বামী। তবে মহুয়া দেশে ফেরার আগেই শোনা যায়, তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছিল। এদেশে ফিরে পুরোপুরি রাজনীতিতেই মন দিয়েছিলেন করিমপুরের কন্যা। রাজ্যের শাসকদলের দু'বারের সাংসদ তিনি।
৫৭
এই মুহূর্তে নদিয়ার কালীগঞ্জ অর্থাৎ মহুয়ার সংসদীয় এলাকায় উপনির্বাচনের ব্যস্ততা। দলীয় প্রার্থীর হয়ে প্রচারও করেছেন সাংসদ। তবে কয়েকদিন ধরে তাঁকে প্রচারে দেখা যাচ্ছিল না। শোনা গিয়েছিল, মহুয়া বিদেশে রয়েছেন ব্যক্তিগত কাজে। বৃহস্পতিবার জানা গেল আসল খবর। বিয়ের জন্য তিনি বার্লিনে ছিলেন। প্রকাশ্যে আসে বিয়ের ছবি। ছিমছাম সাজ ছিল মহুয়া ও পিনাকীর।
বিয়েতে মহুয়া পরেছিলেন সাদা, গাঢ় গোলাপি, সোনালি রঙের শাড়ি, সঙ্গে মানানসই গয়না। আর পিনাকীর পরনে ছিল সাদা কুর্তা-পায়জামা, সোনালি জ্যাকেট। দু'জনে হাতে হাত ধরে একসঙ্গে হাঁটলেন বার্লিনের রাস্তায়।
৭৭
পিনাকী মিশ্রকে বিয়ের পর মহুয়া মৈত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সে খবর জানান, আশীর্বাদ চান। তাঁর জীবনের নতুন সুখবর শোনার পর অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক সহকর্মী জুন মালিয়া, সায়নী ঘোষরা।
বেঙ্গালুরুর আগেও একাধিক পদপিষ্টের ঘটনায় উত্তাল হয়েছে দেশ, কবে শিক্ষা নেবে প্রশাসন?
ফিরে দেখা যাক অতীতের সেই সব কালো অধ্যায়ের দিকে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ৫, ২০২৫, ১৮:৩৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ৫, ২০২৫, ১৮:৩৫
১৮
বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ। আহত হয়েছেন ৩৩ জন। তবে পদপিষ্ট হয়ে এমন মর্মান্তিক মৃত্যু মিছিলের ঘটনা প্রথমবার নয়, এর আগে বহুবার এমন ঘটনার সাক্ষী থেকেছে দেশ। কিন্তু তা-ও হুঁশ ফেরেনি প্রশাসনের। একনজরে ফিরে দেখা যাক অতীতের সেই সব কালো অধ্যায়ের দিকে।
২৮
১ জানিয়ারি, ২০২২: বছরের প্রথম দিনই জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১২ জন পুণ্যার্থীর। প্রত্যক্ষদর্শীরা জানান, চূড়ান্ত অব্যবস্থার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
২ জুলাই, ২০২৪: উত্তরপ্রদেশের হাথরাসে ‘সর্বনাশা’ একটি সৎসঙ্গে যোগ দিয়ে পদপিষ্ট হয়ে ১২০ জনের মৃত্যু হয়। আহত হন বহু মানুষ। ভিড়ের চাপে প্রাণ হারান বহু মহিলা এবং শিশুও।
৪৮
৪ ডিসেম্বর, ২০২৪: হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। গুরুতর জখম হয় তাঁর ৯ বছরের ছেলেও। সেই ঘটনাতেই গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকেও। যদিও পরে তিনি জামিন পান।
৫৮
৮ জানুয়ারি, ২০২৫: তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে ৬জন দর্শনার্থীর মৃত্যু হয়। জখম হন আরও অনেকে।
১৯ জানুয়ারি, ২০২৫: মহাকুম্ভ চলাকালীন প্রয়াগরাজে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়। আহত হন বহু মানুষ। বেসরকারি হিসাবে হতাহতের সংখ্যাটা অনেকটাই বেশি। অভিযোগ, মর্মান্তিক এই ঘটনা চেপে যেতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনই যোগী সরকার। মৃতদের তালিকা প্রকাশ করা হয়নি। অভিযোগ ওঠে লাশ পাচারেরও। সেই ঘটনায় উত্তাল হয় গোটা দেশ।
৭৮
১৬ ফেব্রুয়ারি, ২০২৫: নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৮ জনের মৃ্ত্যু হয়েছিল। জানা যায়, মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশন থেকে ট্রেন ধরতে ভিড় জমিয়েছিলেন শয়ে শয়ে যাত্রী। গন্তব্যে যাওয়ায় জন্য ট্রেন আসতে দেরি হচ্ছিল। তখন গুজব ছড়ায় দুটি ট্রেন বাতিল করা হয়েছে। একপরই প্ল্যার্টফর্মে ভিড়ের চাপ ব্যাপকভাবে বেড়ে যায়। পরিস্থিতি মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার নেয়। প্রথমে অসুস্থ হয়ে পড়েন ৪ জন। হুড়োহুড়ি আরও বাড়তে থাকে।...
৮৮
৩ মে ২০২৫: গোয়ার লাইরাই দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় একশো জন। জানা যায়, এদিন রাতে শিরগাঁওয়ে মন্দিরের বার্ষিক শোভাযাত্রা ‘শ্রী লাইরাই যাত্রা’য় অংশ নেন হাজার হাজার মানুষ। তখনই ঘটে যায় অঘটন।