বিদেশি মুন্ডায় মন মজল মিঠুনকন্যার! সমুদ্রসৈকতে ঠোঁটঠাসা চুমুতে বাগদান, কবে বিয়ে দিশানীর?
লস অ্যাঞ্জেলসেই আংটি বদল সেরে ফেলেছেন মিঠুনের আদুরে কন্যা দিশানী চক্রবর্তী। ডিস্কো ডান্সারের জন্মদিনের ঠিক আগের দিনই প্রকাশ্যে বাগদানের ছবি।
দেখতে দেখতে জীবনের পঁচিশটা বসন্ত পার মিঠুনকন্যা দিশানী চক্রবর্তীর। বর্তমানে লস অ্যাঞ্জলসই তাঁর ঠিকানা। ছোট থেকেই তাঁর দু'চোখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন। তাই নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন দিশানী। তার মাঝেই মনের মানুষের সঙ্গে সেরে ফেললেন আংটি বদল পর্ব। রোম্যান্টিক পরিবেশে ফিল্মি কায়দায় বাগদান সেরেছেন প্রেমিকযুগল।
আরও পড়ুন:
সেটাও অবশ্য দিশানী নিজেই জানিয়েছেন। গত ১২ জুন অর্থাৎ শুক্রেই শুভকর্ম সেরেছেন মাঈল্স-দিশানী। বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, 'আমার জীবন সবচেয়ে সহজ,সরল একটা মুহূর্ত।' মনের মানুষকে জড়িয়ে দন্তবিকশিত প্রাণোজ্জ্বল হাসিতে বাগদানের আংটি প্রদর্শন করে খুশিতে একেবারে গদগদ দিশানী। আর সেই সময় তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিতে ব্যস্ত মনের মানুষ মাঈল্স।
দুধ সাদা গাউনে খোলা চুলে যেন আরও মোহময়ী দিশানী! বাগদানের পর প্রেমিকাকে বুকে টেনে ঠোঁটঠাসা চুমুতে একেবারে প্রেমে মশগুল। যেন ভালোবাসায় প্রথম জয়লাভের আনন্দ উদযাপনে মাতোয়ারা প্রেমিকযুগল। আদরে মাখামাখি মুহূর্তের ছবি শেয়ার করতেই তা দ্রুত গতিতে ভাইরাল। শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়জনেরা। লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন মিঠুনপুত্র মিমো।