বলিউডে তাঁর যেকটি সিনেমা এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে, একটিও সাফল্য পায়নি। তবে সোশাল মিডিয়ায় সুপারহিট মানুষী চিল্লার। সৈকতের ছবিতে নেটদুনিয়ায় আগুন ঝরালেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
এর পর ভিকি কৌশলের 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি', অক্ষয় ও টাইগারের সঙ্গে 'বড়ে মিঞা ছোটে মিঞা' সিনেমায় অভিনয় করেছেন মানুষী। দুটি ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।
৭৭
বরুণ তেজের সঙ্গে 'অপারেশন ভ্যালেন্টাইন'-এ অভিনয় করেন মানুষী। সে ছবিও সাফল্য পায়নি। তবে গ্ল্যামার দুনিয়ার বাইরে কিন্তু মানুষী বেশ সফল। দুর্দান্ত নৃত্যশিল্পী তিনি। নামী শিল্পীদের কাছে দীর্ঘদিন কুছিপুডি নাচ শিখেছেন। অবসর সময়ে ভালোবাসেন ছবিতে আঁকতে। ছবি: ইনস্টাগ্রাম।
আগামী ৩১ মে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ মুক্তি পাচ্ছে। বাইশ গজকে ঘিরেই একটা সম্পর্কে রোমান্স, মান-অভিমান, ওঠাপড়া দেখা যাবে এই সিনেমায়। আর সেই ছবির প্রচারেই নিত্যদিন অভিনব ফ্যাশনের ঝলক দেখিয়ে মাথা ঘুরিয়ে দিচ্ছেন জাহ্নবী কাপুর।
২৭
কখনও জাহ্নবীর ব্যাগ-ব্লাউজে ধরা পড়ছে ক্রিকেটের থিম। আবার কখনও বা জার্সির আদলে ডিজাইন করা শাড়ি-স্কার্ট পরছেন অভিনেত্রী। এককথায়, ‘মেথড ড্রেসিং’-এর পাঠ দিচ্ছেন জাহ্নবী কাপুর।
এবার দিল্লিতে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র প্রচারে গিয়ে ক্রিকেট থিমের শাড়িতে ধরা দিলেন জাহ্নবী।
৪৭
লাল-সাদা স্ট্রাইপ শাড়ি। ইন্ডিয়া গেটের সামনে দুই বাহু প্রসারিত করে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেল শ্রীদেবীকন্যাকে।
৫৭
সিনেমার থিমের কথা মাথায় রেখে ফ্যাশন সেন্সে সকলকে তাক লাগাচ্ছেন নায়িকা। সম্প্রতি জাহ্নবীকে দেখা গিয়েছিল লাল-নীল শাড়ির সঙ্গে ম্যাচিং করা স্লিভলেস ব্লাউজ পরতে। আর সেই ব্লাউজের পিঠে লেখা ছিল ‘৬ মাহি’। যা কিনা মনীশ মালহোত্রার ডিজাইন করা।