ক্রিসমাস, নিউ ইয়ার মিলিয়ে লম্বা ছুটি কাটাতে সারা আলি খান বর্তমানে লন্ডনে। সেখানেই রয়েছেন মা অমৃতা সিং-ও। আর ঠিক এইসময়ে নবাবকন্যা পাশে পেলেন বাবা সইফ আলি খানকেও।
২৫
লন্ডনে দারুণ ছুটি কাটাচ্ছেন সারা। তাঁর সোশাল হ্যান্ডেলে চোখ রাখলেই তা বোঝা যাচ্ছে।
নবাবকন্যার শেয়ার করা ছবিতেই দেখা গেল, স্ত্রী করিনা কাপুর খানকে ছেড়ে প্রাক্তন স্ত্রী অমৃতা এবং মেয়ে সারার সঙ্গে সময় কাটাচ্ছেন সইফ আলি খান।
৪৫
ভাই ইব্রাহিম আলি খান তখনও ওদেশে গিয়ে পৌঁছননি। তবে বাবা-মাকে একসঙ্গে পেয়ে দারুণ খুশি সারা। এবছরের ক্রিসমাসে এটাই যে তাঁর বড়প্রাপ্তি, সেকথাও লিখতে ভুললেন না অভিনেত্রী।
৫৫
কিন্তু, করিনা কাপুর খান কোথায়? অভিনেত্রীর ইনস্টা প্রোফাইল বলছে তিনিও এই মুহূর্তে দুই সন্তান তৈমুর-জেহকে নিয়ে লন্ডনে রয়েছেন। কিন্তু সৎ মেয়ে সারা আলি খান এবং স্বামীর প্রাক্তন স্ত্রী অমৃতার সঙ্গে দেখা করেননি।