২০২৯-এর আগেই লোকসভার সাংসদ সংখ্যা ৮১৬! বাংলা-সহ কোন রাজ্যে কত বাড়তে পারে আসন?
আরও পড়ুন:
আসলে জনসংখ্যার ভিত্তিতে যদি নতুন আসন বণ্টন করা হয় তাহলে দক্ষিণ ভারত বা পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলির তুলনায় গোবলয়ের রাজ্যগুলিতে আসন সংখ্যা অনেক বেড়ে যাওয়ার কথা। কিন্তু কেন্দ্র সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, কোনও রাজ্যকে বঞ্চিত করা হবে না। বর্তমানে যে আসনসংখ্যা রয়েছে, সেটাকেই ৫০ শতাংশ হারে বাড়ানো হবে।
আরও পড়ুন:
আসন সংখ্যার অসম বণ্টন নিয়ে বিরোধীদের উদ্বেগের কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কম জনসংখ্যার জন্য সমস্যা হবে না। আসলে এই আসন পুনর্বিন্যাস করতে গেলে সংসদে সংবিধান সংশোধনী আইন আনতে হবে। সেটার জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তাই বিরোধীদেরও আস্থা অর্জন করতে চায় মোদি সরকার।