রেল-বাস আটকে বন্ধ সফল করতে রাস্তায় বামেরা, মুখ ফেরাল মানুষ
এদিন রাস্তায় প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন থাকে।
এদিন সকাল থেকে হুগলিতে বামেরা বন্ধের সমর্থনে রাস্তায় নামে। বিভিন্ন জায়গায় রেল অবরোধ হয়। বাসস্ট্যান্ডগুলিতেও চলে বিক্ষোভ। চুঁচুড়া বাসস্ট্যান্ডেও চলে বিক্ষোভ। বাস পরিষেবা থমকে যাওয়ায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল গেটে শ্রমিকদের সকাল থেকে চলে পিকেটিং। অন্যান্য জুটমিলগুলিতেও একই ছবি দেখা যায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল। ছবি: সুমন করাতি
আরও পড়ুন:
আরও পড়ুন:
আসানসোলে বন্ধ ঘিরে উত্তেজনা দেখা যায়। বন্ধের সমর্থনে বাম সংগঠনের মিছিল। অন্যদিকে বন্ধের বিরোধিতায় তৃণমূলের শ্রমিক সংগঠনের পাল্টা মিছিল। এদিন বাম সংগঠনের নেতৃত্বরা গাড়ি আটকানোর চেষ্টা করলে পাল্টা প্রতিবাদ জানান তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতৃত্বরা।দুই পক্ষের তীব্র বচসার ঘটনায় উত্তেজনা। ছবি: শেখর চন্দ্র