এবার সরস্বতী পুজোর থিম পার্থ-অর্পিতা! কলকাতার কোন মণ্ডপে দেখা যাবে?
কুমোরটুলিতে চলছে শেষবেলার প্রস্তুতি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২৩, ১৬:০২
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২৩, ১৬:০২
১৬
মাঝে আর মাত্র কয়েকটা দিন। তারপরই সরস্বতী পুজো। অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইনস ডে। আর মৃৎশিল্পের আঁতুরঘর কুমোরটুলিতে সেই সরস্বতী পুজোরই প্রস্তুতি চলছে পুরোদমে। ছবি: অমিত ঘোষ
Advertisement
২৬
করোনা কাল কাটিয়ে সুদিন ফিরেছে কুমোরটুলিতে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে বায়না। বাড়ির পুজো, পাড়ার ক্লাব থেকে স্কুলে স্কুলে পৌঁছে যাবে প্রতিমা। ছবি: অমিত ঘোষ
এবার সরস্বতী পুজোর সঙ্গে জুড়ে গিয়েছে নিয়োগ দুর্নীতি মামলাও। মানিকতলার একটি পুজো মণ্ডপের জন্য তৈরি হচ্ছে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মূর্তি। যা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই। ছবি: অমিত ঘোষ
Advertisement
৪৬
যে প্রতিমা কুমোরটুলি থেকে ভিনজেলা বা ভিনরাজ্যে যাবে, তা ইতিমধ্যেই তৈরি। কুমোরপাড়া থেকে গন্তব্যে পৌঁছনোর অপেক্ষায়। ছবি: অমিত ঘোষ
৫৬
শীতের মধ্যেও শহরে ছিল বৃষ্টির পূর্বাভাস। সেই অনুযায়ী ত্রিপল টাঙিয়েই প্রতিমা গড়ার কাজ চালান শিল্পীরা। ছবি: অমিত ঘোষ
এবার সাধারণতন্ত্র দিবসেই সরস্বতী পুজো। তাই গ্রাম থেকে শহর-শহরতলির স্কুল ও ক্লাবগুলিতে চলছে জোড়া প্রস্তুতি। অনেকেই ঠিক করছেন আগেভাগেই কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে যাবেন। তাই শিল্পীদের চাপও প্রচুর। ছবি: অমিত ঘোষ
বাজেট অধিবেশন হতে পারে নতুন সংসদ ভবনে, দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করল কেন্দ্র
দেখুন ফটো গ্যালারি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০২৩, ১৫:৫২
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০২৩, ১৫:৫২
১৭
কেন্দ্রীয় বাজেট কি এবারে নতুন সংসদ ভবনে পেশ হতে চলেছে! শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে নতুন সংসদ ভবনের একগুচ্ছ ছবি প্রকাশ করার পর থেকেই এই জল্পনা তুঙ্গে।
২৭
চলতি মাসের ৩১ তারিখে সংসদের বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি। মনে করা হচ্ছে, অধিবেশনের দ্বিতীয় পর্ব নয়া ভবনে হতে পারে।
নতুন সংসদ ভবনে একটি কক্ষ রয়েছে, যেখানে ভারতীয় সংবিধানের ধারার পাণ্ডুলিপি রাখা হয়েছে এবং এই কক্ষ অত্যাধুনিকভাবে সাজানো হয়েছে।
৭৭
প্রতিবন্ধীরা যাতে অবাধে নতুন সংসদ ভবনে চলাফেরা করতে পারেন, সেই ব্যবস্থাও করা হচ্ছে বলে সরকারি সূত্রে খবর। নতুন সংসদের ভবনের প্রতিটি কোণ দেশের বিভিন্ন রাজ্যের শিল্পকর্ম দিয়ে সাজানো হচ্ছে বলেই জানা গিয়েছে।