পাতালপথে বিপ্লব! বন্দে মাতরম ধ্বনিতে ভিক্টোরিয়ায় মাটি ফুঁড়ে বেরল ‘দুর্গা’
পাতালপথে এহেন সাফল্যে উচ্ছ্বসিত জোকা-ইডেন পার্পল লাইনে মেট্রো রুটের কাজে যুক্ত সকলে।
মাটি খুঁড়ে মেট্রোর কাজ করতে গিয়ে বিপদ হয়েছিল আগে। বউবাজারে মাটির নিচে সুড়ঙ্গ তৈরির কাজ করতে গিয়ে চারবার বিপর্যয় নেমে এসেছে। ভূগর্ভে বেশ কয়েকটি অংশে কাজ শেষ করতে গিয়ে চরম জটিলতার মুখে পড়তে হয় ইঞ্জিনিয়ারদের। তাই ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন তৈরি নিয়েও বিপদের আশঙ্কা ছিল। তবে এক্ষেত্রে কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি বলেই মেট্রো রেল সূত্রে খবর। ছবি: অরিজিৎ সাহা।
আরও পড়ুন:
মাটির উপরে রয়েছে ফোর্ট উইলিয়াম, পিটিএস স্টেশন। কোনওরকম ক্ষয়ক্ষতি ছাড়াই এইচডিবিএম এসে পৌঁছেছে ভিক্টোরিয়ার নিচে। মেট্রোরেলের জিএম প্রেমসাগর গুপ্তা বলেন, "এটা একটা মাইলস্টোন। সিভিল ইঞ্জিনিয়ারদের এটা বড় সাফল্য। কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই দারুণ কাজ হয়েছে। 'দিব্যা'ও ডেডলাইনের মধ্যে কাজ করবে বলেই আশা করছি।" ভূগর্ভে যে কর্মীরা কাজ করছেন, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে বলেই জানান মেট্রোরেলের জিএম। ছবি: অরিজিৎ সাহা।
গত ২০২৫ সালের ১০ জুলাই খিদিরপুর থেকে মাটি খোঁড়ার কাজ শুরু করেছিল টিবিএম। খিদিপুরের ভূপৃষ্ঠ থেকে ১৭ মিটার নিচে টিবিএম দিয়ে সুড়ঙ্গ খননের কাজ হয়। ঠিক এক বছরের মাথায় ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত ১.৭ কিলোমিটার রাস্তা খুঁড়েছে 'দুর্গা'। ৯০ মিটার লম্বা এবং ৬৫০ টন ওজনের টিবিএম তৈরি হয়েছে চেন্নাইতে। ছবি: অরিজিৎ সাহা।
আরও পড়ুন:
তৃণমূলের আমলে নানা মেট্রো প্রকল্পের কাজ আটকে ছিল। বদলের বাংলায় গতি পেয়েছে চিংড়িহাটা মেট্রো প্রকল্প। জট কেটে দু'দফায় মেট্রো লাইন সংযুক্তিকরণের কাজ কার্যত রেকর্ড সময়ে শেষ করা হয়েছে। মাত্র ১২০ ঘণ্টারও কম সময় লেগেছে মেট্রো ইঞ্জিনিয়ারদের। এদিন 'দুর্গা' মাটি ফুঁড়ে বেরনোর ফলে কলকাতা মেট্রোর মুকুটে যে নয়া পালক যুক্ত হল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়।