স্কুল থেকে বাড়ি অবধি মেয়ের পিছু নেয় অপরিচিত ব্যক্তি! কী করেন আতঙ্কিত প্রিয়াঙ্কা?
ঠিক কী কি ঘটেছিল মালতীর সঙ্গে? সম্প্রতি এক পডকাস্ট শোয়ে এসে প্রিয়াঙ্কা এই ঘটনা নিয়ে মুখ খোলেন।
আরও পড়ুন:
সম্প্রতি এক পডকাস্ট শোয়ে এসে প্রিয়াঙ্কা এই ঘটনা নিয়ে মুখ খোলেন। নায়িকা খোলাখুলি বলেন, "নিক ও আমি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওর পরিচয় গোপন রাখা। ছবি পোস্ট করার সময় বিশেষভাবে সচেতন হওয়া ও তাকে জনসমক্ষে আনার ক্ষেত্রে আমরা বেশ কিছু নিয়মাবলী মেনে চলি। কারণ এত মানুষের ভালোবাসা ও পাচ্ছে দেখে ভালো লাগলেও ওর সুরক্ষার সঙ্গে আমরা কখনওই আপস করতে পারি না।"
একইসঙ্গে প্রিয়াঙ্কা আরও বলেন, "আমরা মালতির সুরক্ষার বিষয়ে আরও বেশি সচেতন হই যখন আমরা দেখি এক অচেনা ব্যক্তি ওর পিছু নিয়েছে। এখানেই শেষ নয় মালতীর ছবি ও ভিডিও তিনি ক্যামেরাবন্দি করেন। এরপর থেকেই ওর সুরক্ষার দিকে আমরা বিশেষ নজর দিই। মানুষের ভালোবাসা ও পাক এমনটা তো অবশ্যই চাই কিন্তু তার আগে যেটা জরুরী সুরক্ষা।"
মেয়ে যাতে জীবনের শুরু থেকেই স্বাবলম্বী হয় সেই পাঠ প্রায় দিতে শুরু করেছেন জোনাস দম্পতি। নিজের সিদ্ধান্ত, নিজের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিতে শেখানোর মতো বিষয় মালতীকে এখনই শেখান নিক ও প্রিয়াঙ্কা। আর তাই নিজেরা ক্যামেরার সামনে এলেও মেয়ে কী চায় তা মাথায় রেখেই প্রচারের আলো থেকে এক্রত্তিকে দূরে রাখতে চেয়েছেন নায়িকা।
আরও পড়ুন:
উল্লেখ্য, মেয়ের জন্মের এক বছর পর তাকে প্রকাশ্যে আনেন প্রিয়াঙ্কা ও নিক। মেয়ে মালতী তারকা দম্পতির কাছে 'মিরাক্যাল বেবি'। জন্মের পর মালতীর প্রাণ সংশয় হয়েছিল। উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন নিক ও প্রিয়াঙ্কা। যদিও চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন যে মাত্র ২৭ সপ্তাহেই জন্ম হবে মালতীর। উল্লেখ্য, সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন প্রিয়াঙ্কা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আনন্দের বদলে তাঁকে গ্রাস করেছিল কষ্ট।
কোন পরিস্থিতিতে তিনি সারোগেসির সাহায্য নিতে বাধ্য হন প্রিয়াঙ্কা? নায়িকা জানিয়েছিলেন, তাঁর অনেক রকমের শারীরিক সমস্যা ছিল। মা হওয়ার জন্য সারোগেসি আবশ্যিক হয়ে দাঁড়িয়েছিল তাঁর ক্ষেত্রে। তিনি ভাগ্যবতী যে, তাঁর ক্ষমতা আছে এমন সিদ্ধান্ত নেওয়ার। যিনি এ প্রক্রিয়ায় সাহায্য করেছেন তাঁর কাছে নায়িকা কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন।
জন্মের সময় মালতীর ওজন ছিল মাত্র ৭৬৬ গ্রাম। এনসিইউতে রাখা হয়েছিল জন্মের পর মালতীকে। অদ্ভুত ভাবে জন্মের সময় মালতীর গায়ের রঙ হয়েছিল বেগুনি। একজন প্রাপ্তবয়স্ক মানুষের আঙুলের থেকেও মালতীর মুখ ছোট ছিল। কী হবে, আদৌ কি বাঁচবে একরত্তি? এই দুশ্চিন্তায় কেটেছিল নিক ও প্রিয়াঙ্কার তিনটে মাস। এরপর একদিন বিপদের ঘনঘটা কাটে। নতুন জীবন ফিরে পায় প্রিয়াঙ্কা ও নিকের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। ছবি: সোশাল...