২০১৮ থেকে প্রেমে মগ্ন, জানেন কি বিজয়-রশ্মিকার ‘লাভস্টোরি’র অজানা এই দিকগুলি?
জনসমক্ষে বিভিন্ন সময় ধরা দিলেও নিজেদের সম্পর্কে কখনওই সিলমোহর দেননি তাঁরা। বিজয়-রশ্মিকার সম্পর্কের শুরুয়াত ২০১৮ সালে। ২০১৮ সালে’ গীত গোবিন্দম’ ও ২০১৯ ‘ডিয়ার কমরেড’ ছবিতে কাজ করার সময়ই দানা বেঁধেছিল প্রথমে বন্ধুত্ব ও তারপর ভালোবাসা।
আরও পড়ুন:
কিন্তু এই প্রথম নয় এর আগেও বিয়ের মতো বিষয়ে এগিয়েছিলেন রশ্মিকা। হয়ে গিয়েছিল বাগদান পর্বও। কিন্তু শেষমেশ সেই সম্পর্ক এগোয়নি। রশ্মিকা ও বিজয়ের এই বিয়ের আলোচনায় উঠে এসেছে অতীতের সেই ঘটনাও। ২০১৭ সালে তৎকালীন প্রেমিক রক্ষিত শেট্টির সঙ্গে বাগদান পর্ব সারার পর সেই বিয়ে ভেঙে যায়। সেই ঘটনার ঠিক এক বছরের আথাতেই বিজয়ের সঙ্গে আলাপ রশ্মিকার। একটু একটু করে এগিয়েছে সেই সম্পর্ক।
তবে সেসব এখন অতীত। আগে থেকেই ২৬ ফেব্রুয়ারি তাঁদের বিয়ের যে জল্পনা ছিল তাতে সিলমোহর দিয়েছেন হবু দম্পতি। বৃহস্পতিবারই সেই মাহেন্দ্রক্ষণ। শোনা যায়, ছেলের পাত্রী বাছার ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছিলেন নাকি বিজয়ের মা। বাড়িতে বউমা আনার সময় যে কোনও ভারতীয় পরিবারেই তা একেবারেই ব্যতিক্রম কিছু নয়। কী ছিল সেই শর্ত? প্রথমত, ছেলের বউ যেন দক্ষিণ ভারতীয় হন। আর একটি হল সে যেন ছেলেকে ভালোবাসায় ভরিয়ে...
আরও পড়ুন:
গত অক্টোবরে বাগদান পর্ব সারার পর কিছুদিন আগে প্রাকবিবাহ মধুচন্দ্রিমা সেরে রোম থেকে ফিরেছেন 'লাভিডাভি ডুয়ো'। এবার সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের এক হেরিটেজ প্যালেসে রাজকীয় আসরে বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবেন। তার প্রাক্কালেই উদয়পুরে শুরু হয়ে গেল তিনদিন ব্যাপী বিয়ের অনুষ্ঠান। সোমবারই গন্তব্য়ে পৌঁছে গিয়েছেন হবু তারকাদম্পতি।
বন্ধুবান্ধব এবং ঘনিষ্ঠ বৃত্তের লোকেরাও একে একে পাড়ি দিতে শুরু করেছেন সেখানে। তাঁদের নিয়েই প্রাকবিবাহ উদযাপন শুরু করেছেন বিজয়-রশ্মিকা। ভেন্যু থেকে ফাঁস হওয়া বেশ কিছু ছবিতেই তার আভাস মিলল। কখনও পাহাড় ঘেরা পুলের মাঝে সারি সারি গ্লাস আর তার সঙ্গে অতিথিদের জলকেলি করতে দেখা গেল তো কোনও ফ্রেমে বা আবার কাড়ল নৈশভোজের টেবিলের সজ্জা।
‘ওয়েলকাম ড্রিংক’ হিসেবে অতিথিদের দেওয়া হচ্ছে নারকেল জল। শুধু তাই নয়, বিয়ের তিন দিন খাবার পরিবেশন করা হবে কলাপাতায়। বলাই বাহুল্য, দক্ষিণী সংস্কৃতিতে নারকেল জল এবং কলাপাতার অর্থবহ গুরুত্ব রয়েছে। দক্ষিণ ভারতীয় বিয়েতে কলাপাতায় খাবার পরিবেশনের ঐতিহ্য বহু প্রজন্মের। আর সেই সংস্কৃতিকে আঁকড়েই উদয়পুরে বিবাহ অভিযান শুরু করেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা।