‘ব্রা-টা কীভাবে পরেছ?’ সিঁড়ি দিয়ে দৌড়নোর সময় অন্তর্বাসে নজর পরিচালকের, বিস্ফোরক অভিনেত্রী
পরিচালকের নজর নবাগতা নায়িকার অন্তর্বাসে!
পরিচালকের অশ্লীল ভাষাকে প্রচণ্ড ভয় পেতেন। মৌখিক হেনস্তার চরম পর্যায়ে পৌঁছে যেতেন বলে অভিযোগ করেন অভিনেত্রী। অন্তর্বাস নিয়ে প্রচণ্ড আপত্তিকর মন্তব্য করতেন। সিঁড়ি দিয়ে দৌড়ে নামার দৃশ্যে শট দেওয়ার সময় পরিচালকের নজর থাকত তাঁর অন্তর্বাসে। কীভাবে ব্রা পরেছেন সেটার ব্যাখ্যা দিতে বলতেন। মজার ছলে এধরনের কথায় আতঙ্কিত হয়ে পড়তেন।
আরও পড়ুন:
তিনি হিন্দি ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ কামিয়া পাঞ্জাবি। 'দুলহন' ধারাবাহিকে 'সিন্দুরা' চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। খল চরিত্রের জন্যই দর্শকমহলে পরিচিত কাম্যা পাঞ্জাবি। 'কহেতা হ্যায় দিল' সিরিয়ালে কাজ করার সময়ই পরিচালকের কুনজরে পড়েছিলেন কামিয়া। স্পষ্টবক্তা হিসাবেই পরিচিত, তাই সরাসরি পরিচালকের সত্য সামনে আনতে বিন্দুমাত্র দ্বিধা করেননি।
সংশ্লিষ্ট ধারাবাহিকের পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক কামিয়া। তাঁর কথায়, "টেলিভিশনে সুযোগ পেয়ে খুব খুশি ছিলাম। পরিশ্রম করে পায়ের নীচের মাটি শক্ত করতে চেয়েছিলাম। কিন্তু, সিঁড়ি দিয়ে দৌড়ে নামার সময় আমার অন্তর্বাস নিয়ে কুরুচিকর মন্তব্য করতেন। জানতে চাইতেন, আমি কীভাবে অন্তর্বাস পরেছি। ওঁর প্রশ্ন শুনে ভয় পেয়ে যেতাম।"