টাকা নিয়ে রুশ হোটেলকর্মীর সঙ্গে রাত কাটান! সেই ‘কাঁচাবাদাম গার্ল’ অঞ্জলিকে সীতারূপে দেখে বিতর্ক তুঙ্গে
ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানে রিল বানিয়ে দাবানল গতিতে ভাইরাল হয়েছিলেন অঞ্জলি। ‘শ্রী রামায়ণ কথা’র ঝলকে তাঁকে সীতারূপে দেখে রেগে কাঁই নেটভুবন।
ঠিক কী ঘটেছে? মঙ্গলবার প্রকাশ্যে এসেছে 'শ্রী রামায়ণ কথা'র ৯০ সেকেন্ডের ঝলক। যেখানে রাম-সীতার বিয়ে থেকে বনবাস, প্রেমের মুহূর্ত, সীতাহরণের মতো মহাকাব্যের একাধিক গুরুত্বপূর্ণ অংশ দেখা গিয়েছে। সিনেমার 'রাম' দেব শর্মাকে নিয়ে যত না আলোচনা, ততোধিক চর্চায় 'সীতা' অঞ্জলি অরোরা। প্রশ্ন উঠেছে, কেন বিতর্কিত নায়িকাকে মা সীতার ভূমিকায় কাস্ট করা হল? অতঃপর অঞ্জলির অতীত কর্মকাণ্ডের কথা মনে করিয়ে দিয়েছেন একাংশ।
আরও পড়ুন:
কারও মন্তব্য, 'নির্মাতাদের সাহস দেখুন!' আবার কারও বা কটাক্ষ, 'ভারতীয়দের প্রাপ্য রামায়ণ বোধহয় এটাই।' সীতাকে নিয়ে কেন এত বিতর্ক? আসলে 'কাঁচাবাদাম' গানের রিল বানিয়ে ভাইরাল হওয়ার পর 'লক আপ'-এর পয়লা সিজনে নিজের ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে মুখ খোলেন। সেসময়েই টাকার বিনিময়ে এক রুশ হোটেলকর্মীর সঙ্গে রাত কাটানোর অভিজ্ঞতা ভাগ করে বিতর্কে জড়ান অঞ্জলি অরোরা।
অঞ্জলি জানান, "রাশিয়ায় বেড়াতে গিয়েছিলাম। তখন আমি সিঙ্গল। এক হোটেল রিসেপশনিস্টকে দারুণ লাগত। এক শনিবারের রাতে আমি ওর থেকে ৫ হাজার রুবল (ভারতীয় মুদ্রায় আড়াই হাজার টাকা) নিই। আসলে আমার টাকার দরকার ছিল। তারপর রাতভর দু'জনে একসঙ্গে পার্টি করি। আমার কোনও বন্ধু সেকথা জানে না। মা-বাবা শুনে কী বলবে, জানি না!" শুধুই পার্টি করেছিলেন? এনিয়ে অবশ্য জল্পনা-কল্পনার ঘোড়দৌড়ের অন্ত নেই!
'লক আপ'-এ মুনাওয়ার ফারুকীর সঙ্গে অঞ্জলির দুষ্টু-মিষ্টি রসায়ন নিয়েও কম চর্চা হয়নি। সেসময়ে নেটপাড়ায় ভাইরাল হওয়া ভিডিওতে এক যুগলের শরীরী মিলনের দৃশ্য দেখে অনেকেই অনুমান করেন তিনি 'কাঁচাবাদাম গার্ল' অঞ্জলি। কুৎসা রটতে্ই কেদেকেঁটে একসা করেছিলেন। এবার সীতার চরিত্রে তাঁকে দেখে সেসব অতীত কথন মনে করেই খেপে উঠেছেন নেটভুবনের একাংশ।
আরও পড়ুন:
অঞ্জলিকে সীতা রূপে দেখে সোশাল মিডিয়ার একাংশ হতবাক! জনৈকর মন্তব্য 'এটা কলিযুগের অন্ধকার অধ্যায়।' কেউ বা প্রশ্ন ছুড়লেন, 'রণবীর কাপুর, সাই পল্লবীকে রাম-সীতা রূপে দেখে যারা এত কুকথা বলেছিলেন, এখন তারা কোথায়? এটা যদি কলিযুগ না হয়, তাহলে আর কী?' এহেন নানা মন্তব্যে ছেয়ে গিয়েছে নেটভুবন। উঠেছে FIR দায়েরের দাবিও।