ছবি শিকারিদের নিশানায় জয়া বচ্চন, রাগের মাথায় কী করলেন জানেন?
রন মুখোপাধ্যায়ের স্মরণসভায় এলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
পাপারাজ্জিদের ছবি তোলার ধুম দেখে বরাবরই বেশ চটে যান জয়া। দু-এক কথা শুনিয়েও দেন তিনি। এবারেও তার অন্যথা হল না। স্মরণসভায় ভারি মন নিয়ে গিয়েছিলেন তিনি আর সেখানে এহেন আচরণ দেখে অত্যন্ত বিরক্ত হয়েছেন তিনি। রন মুখোপাধ্যায়ের ছেলে সম্রাট মুখোপাধ্যায়কে জয়া জিজ্ঞেস করেন "এদের কেন ডাকো?" তাঁর উত্তরে সম্রাট মুখোপাধ্যায় বলেন "আমি ডাকিনি"।