বিবাহবিচ্ছেদের ১১ বছর পর বিয়ের পিঁড়িতে! করণকে ভুলে কার হাত ধরলেন জেনিফার?
কবে সিঙ্গেল টু মিঙ্গেল হবেন জেনিফার? সেই চর্চার মাঝেই বিয়ের জল্পনা আরও জোরাল হচ্ছে। নেপথ্যে লুকিয়ে কোন রহস্য?
আরও পড়ুন:
একটি ওয়েডিং কোরিওগ্রাফি রিলে মিস্ট্রি ম্যানের সঙ্গে জমিয়ে নাচছে একদল মহিলা। সেখানেই মজার ছলে লিখেছেন, 'একটা ইন্ট্রো লেসন চাই।' ব্যাস, তারপরই সোশাল মিডিয়ায় জেনিফারের বিয়ে নিয়ে গুঞ্জন। সেলিব্রিটিরা যে কখন চর্চার কেন্দ্রে চলে আসেন সেটা বোধহয় নিজেরাও বুঝতে পারেন না। তবে টেলি অভিনেত্রীর মজার মন্তব্য যে ভক্তমহলে সিরিয়াস ছাপ ফেলেছে সে কথা বলার অপেক্ষাই রাখছে না।
জেনিফারের এই মন্তব্যের পরই অনুরাগীদের অনুমান, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। সেই জন্য নাচের ইন্ট্রো নিয়ে চিন্তিত। জেনিফারের মন্তব্যের পরই মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই নাচের ভিডিও। কমেন্ট বক্সজুড়ে প্রশ্নের বন্যা বইছে। প্রত্যেকের প্রশ্ন একটাই, জেনিফার সত্যেই বিয়ে করছেন? এক ব্যক্তি তো আবার সরাসরি লিখেছেন, 'আমি অনেকদিন আগেই এটা অনুভব করছিলাম, বিশেষ করে ওঁর সিঙ্গাপুরে বারবার যাওয়ার কারণেই। কিন্তু, ভুল প্রমাণিত হলে কী হবে...
আরও পড়ুন:
করণের সঙ্গে বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে জেনিফার বলেছিলেন, "আমার আলাদা হওয়ার বিষয়টা সকলের সামনে চলে এসেছিল অথচ আমি তখন সোশাল মিডিয়াতেই ছিলাম না। আমাদের সম্পর্কে অনেকে অনেক খারাপ কথা বলছিল। এই বিষয়টা আমাদের দু’জনের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের মতো ছিল। সময়টা খুব কঠিন ছিল, নিজেকে সামলাতে অনেকটা সময় লেগেছিল। তবে কাজই আমাকে আবার জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছিল।”
জেনিফারের সঙ্গেও নাম জড়িয়েছে ‘দিল মিল গ্যায়ে’র সহ অভিনেতা করণ ওয়াহির। যদিও অভিনেতা এই ধরনের গুঞ্জন উড়য়ে 'সস্তা প্রচার' বলে ফুঁসে উঠেছিলেন। সেই সঙ্গে সাফ জানিয়ে দেন, তাঁরা ভালো বন্ধু ব্যতীত আর কিছু নয়। তবে রিল ভিডিওতে মন্তব্যের পর সিঙ্গাপুরভিত্তিক উইলিয়াম ইসমাইলের সঙ্গে জেনিফারের প্রেমচর্চা সোজা পৌঁছে গিয়েছে বিয়ের জল্পনায়।