ব্যাটিংয়ে দুর্দান্ত, স্পিন বোলিংয়ে চিন্তা, একনজরে মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি-দুর্বলতা
মুম্বই দলে খেতাবজয়ের মতো রসদ রয়েছে।
আরও পড়ুন:
স্কোয়াড: হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, সুর্যকুমার যাদব, তিলক বর্মা, রায়ান রিকেলটন, রবিন মিঞ্জ, রাজ বাওয়া, রঘু শর্মা, মিচেল স্যান্টনার, করবিন বশ, নমন ধীর, জশপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, মহম্মদ গজনফার, অশ্বনী কুমার, দীপক চাহার, উইল জ্যাকস, শেরফানে রাদারফোর্ড, ময়ঙ্ক মর্কণ্ডে, শার্দূল ঠাকুর, কুইন্টন ডি কক, ড্যানিশ মালওয়ার, মহম্মদ ইজহার, অথর্ব আনকোলকর, ময়ঙ্ক রাওয়াত।
শক্তি ২: ওপেনিংয়ে রোহিতের সঙ্গে দেখা যেতে পারে কুইন্টন ডি কক অথবা রায়ান রিকেলটনকে। দুই বিদেশিই আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। এর ফলে পাওয়ারপ্লেতে দ্রুত রান তুলতে পারে মুম্বই। মিডল অর্ডারে অধিনায়ক হার্দিক রানের গতি বাড়ানোর দায়িত্বে থাকবেন। তাঁর সঙ্গে ফিনিশারের ভূমিকায় থাকবেন নমন ধীর এবং উইল জ্যাকস।
আরও পড়ুন:
শক্তি ৩: মুম্বইয়ের ব্যাটিং গভীরতাও দারুণ। শার্দূল ঠাকুর, দীপক চাহার, করবিন বশ, মিচেল স্যান্টনাররা ব্যাট হাতেও ভরসা জোগাতে পারেন। সাত নম্বর পর্যন্ত বিশেষজ্ঞ ব্যাটার তো রয়েইছে। তার পরেও ব্যাটিং সামর্থ থাকায় মুম্বই ইন্ডিয়ান্সের লাইনআপকে যথেষ্ট ভারসাম্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বোলিংয়ে বুমরাহ দলের অন্যতম সম্পদ।
মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), উইল জ্যাকস, নমন ধীর, মিচেল স্যান্টনার, শার্দূল ঠাকুর / দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরাহ। ইমপ্যাক্ট প্লেয়ার: অশ্বনী কুমার, ময়ঙ্ক মর্কণ্ডে। ব্যাটিং ৯ বোলিং ৮ ফিল্ডিং ৬
সম্ভাবনা: প্রতিবারের মতো এবারও আইপিএলের অন্যতম ব্লকবাস্টার দল মুম্বই ইন্ডিয়ান্স। দলে ম্যাচ উইনারদের ছড়াছড়ি। এটাই এই দলের ইউএসপি। তবে ২০২০ সালের পর থেকে শিরোপা পায়নি তারা। তাই প্রত্যাশার চাপ তাদের সমস্যায় ফেলতে চায় না। তবে মুম্বই ইন্ডিয়ান্স দলে খেতাবজয়ের মতো রসদ রয়েছে। তবে সবটাই নির্ভর করছে হার্দিকের অধিনায়কত্ব এবং দলের সিনিয়র তারকাদের মানসিকতার উপর।