হারিয়ে যাওয়া প্রিয়জনদের নামে আম, কাঁঠাল গাছ রোপণ, হুগলিতে তৈরি অভিনব ‘দত্তক বাগান’
সবুজায়নের বার্তা দিয়ে উদ্যোগী হয় স্থানীয়রা।
এই বাগানে আম, কাঁঠাল, জামরুল, আমলকি-সহ মোট ৪৪ প্রজাতির গাছ রয়েছে। মা, বাবা, দাদু-দিদা-সহ পরিজন, প্রিয়জনরা কালের নিয়মে হারিয়ে যান। উদ্যোক্তারা জানান, ‘দত্তক বাগান’ একটি অভিনব বাগান। উদ্যোক্তারা জানান, ঠিক যে ভাবে বাবা, মায়ের আশ্রয়ে সন্তান বেড়ে ওঠে। এই গাছগুলিও সেই বাবা, মায়ের মতোই আশ্রয় দেবে। যত বড় হবে, শান্তির শীতল হাওয়া দেবে।
আরও পড়ুন:
এলাকার বাসিন্দারা এই বিষয়ে শামিল হয়েছেন। পাশাপাশি বিদেশ থেকেও এই কর্মকাণ্ডে যোগ দিয়েছেন বহু মানুষ। গ্লাসগোয় থাকেন প্রবাসী ভারতীয় মহুয়া দত্ত। তিনি বলেন, "সমাজমাধ্যমে এই উদ্যোগের কথা জানতে পারি। পরে তাঁদের সঙ্গে যোগাযোগ করি। এই উদ্যোগ ভালো লেগেছে। ঠাকুমা, বাবা, কাকার স্মৃতিতে তিনটি চারাগাছ রোপণ করি।"