আমফান বিপর্যয়ে পরিচয়, চারবার বিয়ে! ২৬ লাখি গাড়ি কিনেও কটাক্ষের শিকার ইনফ্লুয়েন্সর রাজ-টিয়া
ছেলে-বউমার গাড়ি দেখে চোখের জলে ভাসলেন রাজের মা। খোঁচা দিতে ছাড়লেন না নেটিজেনরা।
নদিয়ার রানাঘাটের বাসিন্দা রাজ বিশ্বাস ও টিয়া শীল। টিকটকে ভিডিও করতেন দু'জনেই। যদিও সম্ভবত সেই সময় একে অপরকে চিনতেনও না। কিন্তু কাল কী হবে তা কে জানে! খুব অদ্ভুতভাবে সোশাল মিডিয়াতেই পরিচয় দু'জনের। একটি রিয়্যালিটি শোয়ে গিয়ে প্রেমের গল্প করেছিলেন রাজ-টিয়া। জানা যায়, ২০২০ সালে আমফানে যখন বিধ্বস্ত গোটা বাংলা, সেই সময় পরিচয় রাজ ও টিয়ার। একেবারে ফিল্মি কায়দায় শুরু প্রেমের।
আরও পড়ুন:
টিয়া জানান, রাজ তাঁকে একটি অডিওবার্তা পাঠিয়েছিলেন, তা শুনেই অর্থাৎ গলার স্বর শুনেই রাজের প্রেমে পড়ে যান তরুণী। এদিকে ফোনের চার্জ মাত্র ১৫ শতাংশ! টিয়ার মনে ভয়, যদি প্রেমিক হাতছাড়া হয়ে যায়? তাই পরিচয়ের কয়েক মিনিটেই রাজের ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে নেন তিনি। সঙ্গে সঙ্গে তা পালটেও দেন, যাতে আর কোনও তরুণীর সঙ্গে কথা না বলতে পারেন প্রেমিক!
তবে দেখা হতে লেগে গিয়েছিল আরও ৩ মাস! তখন দু'জনই পড়ুয়া। পড়তে গিয়েই প্রথম দেখা রাজ-টিয়ার। যদিও স্কুল পড়ুয়া ছেলে-মেয়ের প্রেম মেনে নেয়নি কারও পরিবারই। একবার-দু'বার নয়, তিনবার বিয়ে করে যুগল। যদিও কোনও বারই পরিবার মানেনি। ফলে ফিরে যান যে যার বাড়িতে। চতুর্থবারে মেনে নেয় পরিবার। তারপর শুরু রাজ ও টিয়ার বৈবাহিক জীবন। ভিডিও করে প্রতিষ্ঠিত হওয়াই লক্ষ্য ছিল রাজ-টিয়ার। সেই মতোই লড়াই শুরু করে...
মূলত ডেইলি লাইফ ভগ্লিং করে এই যুগল। তবে প্রচুর মজার ভিডিও করেন তাঁরা। নেতিবাচক মন্তব্য যে শুনতে হয়নি, তা একেবারেই নয়। তবে লক্ষ্যে অবিচল ছিলেন যুগল। পাশে পেয়েছিলেন পরিবারের সদস্যদের। তাই একটু একটু করে এগিয়ে গিয়েছেন। এখন তাঁরা সুপ্রতিষ্ঠিত। দিন কয়েকআগেই একটি গাড়ি কেনার ভিডিও পোস্ট করেছেন রাজ-টিয়া। যার দাম ২৬ লাখ টাকা।