রেখা-মুনমুন নয়, বলিউডের ‘সেক্সবম্ব’ ছিলেন ইমরানের প্রেমে পাগল! ধাওয়া করেন লন্ডনেও
শেষপর্যন্ত কেন একসঙ্গে পথ চলা হয়নি দু’জনের? টিনসেল টাউনে কান পাতলে আজও শোনা যায় সেই গল্প।
আরও পড়ুন:
'রেহাম খান' নামের সেই স্মৃতিকথায় ইমরানের প্রাক্তন স্ত্রী লেখেন, ইমরান ডেট করতেন সেই নায়িকাকে। তবে খুব বিশদে তিনি কিছু লেখেননি। লিখেছিলেন, 'সর্বকালের অন্যতম সেক্সি নায়িকা হিসেবে বিবেচিত একজনের সঙ্গে ইমরানের সম্পর্ক নিয়ে গুজব ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই গুজবগুলো শুনেছিলাম। পরে ইমরান আমাকে জানিয়েছিল যে এটা সত্যি!'
কতটা ঘনিষ্ঠতা ছিল ইমরান ও সেই নায়িকার? রেহাম লিখছেন, 'ও আমাকে বলেছিল বম্বেতে ওদের সাক্ষাৎ হয়েছিল। শখ মিটতেই ইমরান সরেও যায়। কিন্তু সেই নায়িকা ওকে লন্ডন পর্যন্ত ধাওয়া করে গিয়েছিল! হয়ে উঠেছিল উন্মত্ত। সেই সময় নায়িকার বয়ফ্রেন্ড একটি হোটেলে এক পার্টিতে অতিথিদের সামনেই মারধর করে। এমন ভাবে মেরেছিল যে মেয়েটির বাম চোখ স্থায়ী ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়।'
আরও পড়ুন:
তবে বিষয়টা যাই হোক, ইমরান ও জিনাতের এই প্রেমকাহিনি কিন্তু সত্যিই বলে মনে করা হয়। সেই যুগেও এই নিয়ে বিরাট গুঞ্জন ছিল। এমনকী একবার ইমরানের খেলা দেখতে মাঠেও সটান হাজির হয়ে যান 'দম মারো দম' নায়িকা। এতে গুঞ্জনের আগুনে যেন ঘি পড়ে! অনেকেই বলতেন, ইমরান ও জিনাত জুটি হলে অন্যতম 'সেক্সি' জুটি হিসেবেই পরিগণিত হবেন। কিন্তু তা আর হয়নি। দু'জনে হেঁটে যান তাঁদের জন্য নির্ধারিত...