সাত বছর পর! লক্ষ্মীপুজোর দিনই কলকাতায় পা রাখল পাক ক্রিকেট দল
ইডেনে পরপর দুই ম্যাচ খেলবে পাকিস্তান।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০২৩, ২০:৩১
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০২৩, ২০:৩১
১৬
লক্ষ্মীপুজোর দিন শহরে চলে এলে পাকিস্তান ক্রিকেট দল। ঠিক ৫টা নাগাদ কলকাতায় পা রাখলেন বাবর আজমরা। বিমানবন্দরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত।
Advertisement
২৬
এর আগে হায়দরাবাদ বা তামিলনাড়ুতে বাবরদের স্বাগত জানাতে বিমানবন্দরে বহু মানুষ জড়ো হয়েছিলেন। তবে এদিন কলকাতায় তেমন কিছু চোখে পড়েনি। তবে যারা ওই সময় অন্য বিমান ধরার জন্য বিমানবন্দরে ছিলেন, তাঁরা থমকে দাঁড়ালেন।
ইডেনে পরপর দুই ম্যাচ খেলবে পাকিস্তান। একটি বাংলাদেশের বিরুদ্ধে, অপরটি ইংল্যান্ডের বিরুদ্ধে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে দুটি ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে পাক দলকে।