টলি-বলি থেকে ক্রীড়াদুনিয়া, গণপতি উৎসবে মাতোয়ারা তারকারা, লাইমলাইট কাড়লেন কোন স্টারকিডরা?
আড়াই বছরের বিপাশাকন্যা গড়ল ‘মাটির গণু’, তৈমুরের পুজোপাঠ! দেখুন সেলেবদের গণেশ চতুর্থী কড়চা।
আরও পড়ুন:
আরও পড়ুন:
লিটল মাস্টার শচীন তেণ্ডুলকর গণেশ চতুর্থীর শুভেচ্ছাবার্তা দিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি বাড়ির গণেশ পুজোর একটি ভিডিও পোস্ট করে লেখেন, 'উৎসবগুলি আরও বিশেষ মনে হয় যখন সবাই একসঙ্গে, ঐতিহ্য মেনে নিষ্ঠাভরে পারিবারের সঙ্গে উদযাপন করে। গণপতি বাপ্পা মোরিয়া।' ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব গণেশ চতুর্থীতে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে স্ত্রী দেবীশা শেট্টির সঙ্গে ছবি পোস্ট করে সূর্য লিখেছেন, 'গণপতি বাপ্পা মোরিয়া'।