যৌনতায় বাধা যোনি শুষ্কতা? জেনে নিন সমস্যা মুক্তির উপায়
যোনি শুষ্কতার নেপথ্যে রয়েছে কোন কারণ?
যোনি থেকে সাধারণত একটি তরল নিঃসৃত হয়। যার ফলে যোনিপথ আর্দ্র থাকে। হয়ে ওঠে নমনীয়। স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বিঘ্ন ঘটলে যোনি হয়ে যায় শুষ্ক। যোনি শুষ্কতার ফলে যৌন মিলনে আগ্রহ কমে যায়। কারণ, এই অবস্থায় শারীরিক মিলনে ব্যথা অনুভূত হয়। তার ফলে মিলনসুখের পরিবর্তে যন্ত্রণাই যেন প্রাপ্তি হয় মহিলার। পুরুষসঙ্গীরও যৌনতায় সমস্যা হয়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
যোনি শুষ্কতার সমস্যা থেকে রেহাই পেতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। অনেক সময় ওষুধ দেন চিকিৎসকরা। কিংবা ময়েশ্চারাইজার ব্যবহারের পরামর্শ দেন। যৌনতার বাধা দূর করতে লুব্রিকেন্টও দেন বহু চিকিৎসক। তাতে যোনি শুষ্কতার সমস্যা থেকে রেহাই পান দম্পতিরা। সমস্যা খুব গুরুতর আকার ধারণ করলে চিকিৎসকরা অনেক সময় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করান। তাতে এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।