সুস্মিতার প্রথম নায়ক মুকুল দেব উড়িয়েছেন বিমানও! রিয়েল লাইফ হিরো ছিলেন অভিনেতার বাবাও
লাইমলাইটের অন্তরালে নিঃশব্দেই চলে গেলেন মুকুল দেব।
আরও পড়ুন:
দিল্লি থেকে সোজা মুম্বইতে চলে আসেন মুকুল দেব। বাবা হরিদেব কৌশল ছিলেন চাণক্যপুরীর দাপুটে পুলিশ অফিসার। যার নেতৃত্বে নিকেশ হয়েছিল ১৯৭১ সালে ঘটা বড়সড় ব্যাঙ্কিং স্ক্যাম। সেবছর রুস্তম নাগারওয়ালা নামে এক ব্যক্তি দিল্লি এসবিআই থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছিল। সেই অপারেশনেই নেতৃত্ব দিয়ে অভিযুক্তর পর্দা ফাঁস করেন মুকুলের বাবা হরিদেব কৌশল। সেই ঘটনার আধারে এক বলিউড ছবিও তৈরি হচ্ছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, মুকুল নিজের কাজের পরিসর শুধু হিন্দিতেই সীমাবদ্ধ রাখেননি। একাধিক বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। জিতের সঙ্গে ‘আওয়ারা’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। ঋতুপর্ণা সেনগুপ্তর ‘অভিসন্ধি’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতেও। তবুও লাইমলাইটের অন্তরালে থেকেই নিঃশব্দে বিদায় নিলেন মুকুল দেব। (ছবি: সংগৃহীত)