এবার ছেলের সঙ্গে মাঠ দাপাবেন রোনাল্ডো! নজির গড়ে কবে দেখা যাবে বাপ-ব্যাটার যুগলবন্দি?
এমনটা হলে নিঃসন্দেহে রূপকথার মতো এক অধ্যায় লেখা হবে ফুটবল বিশ্বে।
আরও পড়ুন:
এখন রোনাল্ডো খেলছেন আল নাসেরের হয়ে। তিন বছর সৌদি ক্লাবের জার্সি গায়ে ঘরোয়া লিগ জিততে পারেননি রোনাল্ডো। পারেননি সৌদির ক্লাবকে আন্তর্জাতিক ট্রফি এনে দিতে। এবার সেই সুযোগ ষোলো আনা। গোলের সুনামিতে দাপুটে জয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ফাইনালে উঠেছে সিআর সেভেনের ক্লাব। তবে এসবের মাঝেও চর্চা রোনাল্ডোপুত্রকে নিয়েও। যে খেলছে বাবার ক্লাব আল নাসেরের বয়সভিত্তিক দলে।
আরও পড়ুন:
এমন নজরকাড়া পারফরম্যান্সের ফলেই ক্লাব কর্তৃপক্ষ তাকে সিনিয়র দলে তুলে আনার কথা ভাবছে। আগামী মরশুমেই সে বড়দের দলে সুযোগ পেতে পারে বলে জোর জল্পনা। জানা গিয়েছে, মরশুম শেষ হলে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখবে কর্তৃপক্ষ। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রোনাল্ডোপুত্রের শারীরিক সক্ষমতা ও ফিটনেস খতিয়ে দেখা হবে। কারণ সৌদি প্রো লিগের মতো প্রতিযোগিতামূলক লিগে খেলা মোটেই সহজ নয়।
এই অভিজ্ঞতা তাকে আরও পরিণত করে তুলেছে। প্রতিটি ম্যাচেই তার পারফরম্যান্সে ফুটে উঠছে বড় মঞ্চে খেলার প্রস্তুতি। জুভেন্তাসের অনূর্ধ্ব-৯ দলে খেলার সময়ও নজর কেড়েছিল সে। সেখানে মাত্র ২৩ ম্যাচে ৫৮ গোল করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিল। এখন আল নাসেরের জার্সিতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে জুনিয়র। গোল করার ক্ষমতা ও বুদ্ধিদীপ্ত ফুটবলই তাকে আলাদা করে তুলে ধরছে।
তবে মাত্র ১৫ বছর বয়সে সিনিয়র দলে সুযোগ পাওয়া যেমন বড় সম্মান, তেমনই তা বড় চ্যালেঞ্জও। শারীরিক ও মানসিক দিক থেকে নিজেকে প্রমাণ করাটাই হবে তার কাছে সবচেয়ে বড় পরীক্ষা। অন্যদিকে ৪১ বছর বয়সি রোনাল্ডোর সঙ্গে আরও একবছরের চুক্তি বাড়িয়েছে সৌদির ক্লাব। আগামী মরশুমে যদি জুনিয়র মূল দলে সুযোগ পায়, তাহলে পিতা-পুত্রকে একসঙ্গে খেলতে দেখা যাবে।
চল্লিশ পেরিয়েছে বয়স। যে বয়সে অন্য ফুটবলাররা বুটজোড়া তুলে রেখে দিব্যি অবসরযাপন করেন, সেই বয়সেও ছুটছেন রোনাল্ডো। হাজার গোলের লক্ষ্যে আরও বেশি ‘ক্ষুধার্ত’ দেখা যাচ্ছে তাঁকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর কোয়ার্টার ফাইনালে আল ওয়াসলের বিপক্ষে ৯৬৯তম গোল করে মুগ্ধ করেছেন ফুটবলবিশ্বকে। ম্যাচের শুরুতেই ১১ মিনিটে রোনাল্ডোর গোলে তারা এগিয়ে গিয়েছিল আল নাসের।
তবে এই খবর সামনে আসতেই বিরূপ প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। অনেকেই আবার এর মধ্যে স্বজনপোষণের গন্ধও পাচ্ছেন। একজন তো সরাসরি লিখেছেন, 'রোনাল্ডোপুত্রের মধ্যে এমন কোনও গুণ নেই যে, ওকে এখনই আল নাসেরের মূল দলে নিতে হবে।' কেউ বলছেন, 'তাড়াহুড়ো করে এত বড় সিদ্ধান্ত নিলে কেরিয়ারেই প্রভাব পড়তে পারে জুনিয়রের।'