বৃষ্টিতে ভাসছে উত্তর! ভুটান থেকে ধেয়ে আসা হড়পা বান আলিপুরদুয়ারে, ভাসল একাধিক গাড়ি
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
এই ঘটনায় ভুটান সীমান্ত সংলগ্ন মাকরাপাড়াতে হইচই শুরু হয়। একদিকে প্রবল বৃষ্টি অন্যদিকে হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়ে আলিপুরদুয়ার। জানা যায়, ভুটান থেকে পাহাড়ি নদীর জল ধেয়ে এসে বীরপাড়ার লালপুল নদীতে পড়ে। এর ফলে প্রবল জলস্রোত তৈরি হয়। হড়পা বানের কারণে মাকরাপাড়া এলাকা জেলার অন্যান্য অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। যার ফলে বিপদে পড়েন স্থানীয় মানুষজন।