ফিক্সড ডিপোজিটে কাটা হচ্ছে টিডিএস! জানুন কর বাঁচানোর নয়া উপায়
২০১৬ সালের ১ এপ্রিল থেকে চালু হচ্ছে এই ফর্ম। এই ফর্ম এক সিঙ্গল, প্যান-নির্ভর, বয়স-নিরপেক্ষ বার্ষিক ফাইল।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ফর্ম ১২১ জমা দিলে কি টিডিএস কাটা হবে না? বলা হচ্ছে, তা নয়। সেক্ষেত্রে টিডিএসের পরিমাণ কমবে। তবে সেই হ্রাসের পরিমাণ করদাতার চূড়ান্ত দেয় করের হিসেবের উপরে নির্ভরশীল। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে, তাহলে ১৫জি ও ১৫এইচ কি তাহলে আর ব্যবহৃত হবে না। জানা যাচ্ছে, এই দু'টি ফর্ম এরপরও ব্যবহৃত হবে। করসীমার নিচে মোট আয় যাঁদের, তাঁদের এই ফর্ম ভরতে হবে।
পুরো বিষয়টি সহজ করে বুঝলে যাঁদের ক্ষেত্রে স্থায়ী আমানত থেকে প্রাপ্ত সুদ বাবদ বার্ষিক আয় বা মোট রোজগার করযোগ্য তাঁরা টিডিএসের অঙ্ক কমাতে ১২১ নম্বর ফর্ম ভরবেন। অন্যদিকে ষাটের নিচে বয়স যাঁদের, তাঁদের যদি মোট রোজগার বা ফিক্সড ডিপোজিটের সুদের পরিমাণ নির্দিষ্ট সীমার নিচে থাকে তাঁরা ভরবেন ১৫জি ফর্ম। একই ক্ষেত্রে ষাটের বেশি বয়সিদের ভরতে হবে ১৫এইচ।