পরকীয়ায় হাবুডুবু দশা? সাবধান, গ্রহের রোষে ছারখার হবে জীবন!
সঙ্গীর সঙ্গে প্রতারণার আগেই জেনে রাখুন কী পরিণতি হতে পারে।
পরকীয়া সম্পর্ককেও নেতিবাচক হিসেবেই ধরা হয়। জ্যোতিষশাস্ত্র বলে, কেউ যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিছু গ্রহের কুপ্রভাব পড়ে জীবনে। যার জেরে সাজানো গোছানো জীবনেও নেমে আসে অন্ধকার। আপনি হয়তো দিনভর ভেবে চলেছেন, আপনার সঙ্গে কেন খারাপ হচ্ছে, মুক্তির উপায়ই বা কী। কারণ একটাই, জীবনে তৃতীয় ব্যক্তিকে জায়গা করে দিয়ে দাম্পত্যের পবিত্রতা নষ্ট!
আরও পড়ুন:
চলুন আজ জেনে নেওয়া যাক, কোন কোন গ্রহ নেতিবাচক ফল দেয় পরকীয়ায় জড়ালে। বলা হয়, বিবাহ-বহির্ভূত সম্পর্কে সব থেকে বেশি রুষ্ট হন দেবগুরু বৃহস্পতি। জন্মছকে ভালো অবস্থানে থাকলেও ভালো ফল দেওয়া বন্ধ করে দেয় বৃহস্পতি। মানুষের বিবেক-বুদ্ধি সঠিকভাবে কাজ করে না। সম্মানহানির সম্ভাবনা তৈরি হয়। সমাজে উচ্চপদে থাকা ব্যক্তিকেও সমাজে হেনস্তার সম্মুখীন হতে হয়।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দাম্পত্য সুখ নির্ভর করে শুক্রের উপর। কেউ যদি সঙ্গীর সঙ্গে অন্যায় করে অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন, তাহলেই শুক্র নেতিবাচক ফল দেয়। বলা হয়, শুক্র রুষ্ট হলে বিত্তশালীর জীবনে নেমে আসে আর্থিক বিপর্যয়। পারিবারিক শান্তি বিঘ্নিত হয়। অধিকাংশই দেখা যায় পরকীয়ায় জড়িয়ে পড়লে সংসারের প্রতি আরও বেশি করে দায়িত্ব পালনের চেষ্টা করেন। যাতে সঙ্গীর মনে কোনও প্রশ্ন না দানা বাঁধে। কিন্তু তা সত্ত্বেও ঝড়...
শনি হচ্ছেন কর্মফলের দেবতা। বলা হয়, ভালো কাজ করলে ভালো ফল দেয় শনি। আবার খারাপ কাজে জড়ালে ফল হয় ভয়ংকর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বিশ্বাসঘাতকতা না-পসন্দ শনিদেবের। আর যদি শনির সাড়েসাতি, ঢাইয়া চলাকালীন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন, তাহলে তো কথাই নেই। জীবন কার্যত ওলোটপালট হয়ে যাবে। পারিবারিক অশান্তি, আর্থিক সমস্যা, আইনি জট-একসঙ্গে সাঁড়াশির মতো চেপে ধরবে আপনাকে। জেল যাত্রাও অসম্ভব নয়।
আরও পড়ুন:
এখানেই কিন্তু শেষ নয়। একযোগে তিন গ্রহের নেতিবাচক প্রভাবে আর্থিক, ব্যক্তিগত জীবনের ক্ষতি হয়ই। যে সম্পর্কের জন্য জীবনে এহেন অন্ধকার নেমে আসে, সেই সম্পর্কও কিন্তু স্থায়ী হয় না। ফলে সবকিছু হারিয়ে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েন সেই ব্যক্তি। ঘুরে দাঁড়াতে না পারলে কারও কারও পরিণতি হয় ভয়ংকর। তাই পরকীয়ার হাতছানি এলেও সতর্ক থাকুন, মনে রাখবেন, প্রতারণার মাশুল কিন্তু গুণতেই হবে।