রহস্যপুরী নাকি পিশাচ সাধনা, হত নরবলি! খোঁজ মিলল এপস্টেইনের দ্বীপে ‘শয়তান’ মন্দিরের
জেফ্রি এপস্টেইন আধুনিক ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায়। শিশু যৌন অপরাধী এই ব্যক্তির ব্যক্তিগত দ্বীপ ‘লিটল সেন্ট জেমস’। এপস্টেইন দ্বীপ নামেও সেটি পরিচিত। সেই দ্বীপের একটি নীল-সাদা স্থাপত্য সম্প্রতি বিশ্বজুড়ে চর্চার বিষয়। জাস্টিস ডিপার্টমেন্টের ফাইল এবং সাম্প্রতিক নথিপত্র এক শিহরণ জাগানো রহস্যকে উসকে দিয়েছে। কী সেই রহস্য?
আরও পড়ুন:
আরও পড়ুন:
তবে এই ফাইলে সম্প্রতি এমন এক তথ্য মিলেছে যা শুধু যৌন কেচ্ছা বা অপরাধ নয়, হদিস দেয় এক অজানা অচেনা অলৌকিক জগতের। হ্যাঁ, শুনতে অদ্ভুত মনে হলেও, এটি সত্য। ক্যারিবিয়ান দ্বীপের উঁচু জায়গায় অবস্থিত একটি নীল-সাদা স্থাপত্যের সন্ধান মিলেছে। এটি দেখতে অনেকটা মন্দিরের মতো। এর মাথায় সোনালি রঙের গম্বুজ পাওয়া গিয়েছে। আদালতের ফাইলে দেখা গিয়েছে, স্থাপত্যটির ভেতরে অদ্ভুত সাজসজ্জা এবং ধুলোমাখা গদি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।