পুজোয় শহরের ব্যস্ততা থেকে দূরে থাকতে চান? জঙ্গল, নদীর মাঝে অক্সিজেন নিতে চান? কিংবা জঙ্গল সাফারিতে বন্যপ্রাণীর গতিবিধি চাক্ষুস করতে চান? তবে আপনার গন্তব্য হতে পারে ডুয়ার্স।
২৯
আপনার কি গরুমারা, জলদাপাড়ার সাফারির অভিজ্ঞতা রয়েছে? তবে এবার অবশ্যই ডুয়ার্সের বাড়তি আকর্ষণ মাঝেরডাবরি মা প্যারাডাইস ওয়ার্ল্ডের গ্লাস টাওয়ার।
এর আগে মা প্যারাডাইস ওয়ার্ল্ডে ছিল ওয়াটার পার্ক, স্নো ওয়ার্ল্ড-সহ নানা বিনোদনমূলক বন্দোবস্ত। গ্লাস টাওয়ার মা প্যারাডাইস ওয়ার্ল্ডের আকর্ষণ যে দ্বিগুণ করেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
৪৯
গুজরাটের পর বাংলার আলিপুরদুয়ারে গ্লাস টাওয়ার তৈরি হয়েছে। গুজরাটের গ্লাস টাওয়ারটি নাকি গত জুলাইতে চালু হয়। মাঝেরডাবরি মা প্যারাডাইস ওয়ার্ল্ডের কর্ণধারের দাবি, গত বছর ডিসেম্বরে গ্লাস টাওয়ার তৈরির কাজ শেষ হয়েছে। উদ্বোধন হয় চলতি বছরের ৩ সেপ্টেম্বর।
৫৯
আলিপুরদুয়ারের গ্লাস টাওয়ারের উচ্চতা ৯৮ ফুট। সিঁড়ি বেয়ে ৭৩ ফুট পর্যন্ত পৌঁছতে পারবেন পর্যটকরা। একসঙ্গে ২৫ জন চড়তে পারবেন গ্লাস টাওয়ারে।
আকর্ষণীয় এই গ্লাস টাওয়ারে চড়ে ডুয়ার্সের নদী, জঙ্গল চাক্ষুস করতে পারবেন। গ্লাস টাওয়ারে রয়েছে দোলনা, সেলফি জোন, দূরবীনের বন্দোবস্ত।
৭৯
এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, এই গ্লাস টাওয়ারে চড়তে খরচ হবে কত? খরচ একেবারেই কম। মাত্র ২০০ টাকা খরচেই গ্লাস টাওয়ারে চড়তে পারবেন পর্যটকরা। তাই ডুয়ার্স ভ্রমণের পরিকল্পনা করলে গ্লাস টাওয়ার যাওয়ার কথা ভুলবেন না।
৮৯
ইতিমধ্যে বেশ কয়েকজন পর্যটকের গ্লাস টাওয়ার ঘোরা হয়ে গিয়েছে। এই গ্লাস টাওয়ারে চড়ে অভিভূত পর্যটকরা।
৯৯
পুজোর সময় গ্লাস টাওয়ারে পর্যটকের ভিড় আরও বাড়বে বলেই আশা কর্তৃপক্ষের। সূত্রের খবর, ভিড় সামাল দিতে ইতিমধ্যে নানা ভাবনাচিন্তাও করা হয়েছে। ছবি ও তথ্য: রাজ কুমার।
দেখতে দেখতে পাঁচ বছরে পা রাখল 'রাজপুত্র' ইউভান চক্রবর্তী। মাতৃগর্ভ থেকেই সে লাইমলাইটে, বললেও অত্যুক্তি হবে না! তার কারণ টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান বলে কথা।
২১০
ইউভানের পছন্দের থিমে সেজেছিল এদিনের বার্থডে পার্টি। অ্যাভেঞ্জার্স যেহেতু ইউভানের খুব পছন্দের তাই তা মাথায় রেখেই ইউভানের জন্মদিনের আসর সাজিয়েছিলেন রাজ-শুভশ্রী।
এদিন বিকেলে ছেলের বন্ধুবান্ধবদের নিয়ে একটা পার্টির আয়োজন করেছেন রাজ-শুভশ্রী। সকাল থেকে দাদার মতোই উচ্ছ্বসিত ছিল খুদে ইয়ালিনিও।
৪১০
মায়ের 'জান' ইউভান।ছেলেকে এই নামেই ভালোবেসে ডাকেন শুভশ্রী। তাই মায়ের স্নেহ মাখা, ভালবাসার এই ছবি এক লহমায় তা যেন আরও একবার জানান দিয়ে যায়।
৫১০
এদিন বন্ধু-বান্ধব আর ছোট্ট বোন ইয়ালিনির সঙ্গে মেতে উঠেছিলেন ইউভান। প্রতি বছরের মতো এই বছরেও বার্থডে পার্টি সেজেছিল ইউভানের পছন্দের বিষয়ের থিমে। মা-বাবা, বোন, বন্ধুবান্ধবের সঙ্গে কেক কেটে, মজার গেমসে মেতে উঠেছিল এদিন ইউভান।
বাবা-মা'র সঙ্গে এদিন জমজমাট বার্থ ডে পার্টিতে আরও একবার যেন ধরা পড়ল তাঁদের সুখী গৃহকোণ।
৮১০
কেরিয়ার সামলে, দারুণ দারুণ ছকভাঙা চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করার পাশাপাশি সমানতালে সংসারের হালও ধরে রেখেছেন শুভশ্রী। একইসঙ্গে দায়িত্বশীল মা তিনি। তাই জমজমাট পার্টির মাঝেও ইউভানের যত্ন নিতে ভোলেন না তিনি।
৯১০
শুধু তাই নয়, নিজে যতই ডায়েটে থাকুন না কেন এদিন ছেলের জন্মদিনের পার্টিতে ফুচকা খাওয়া এক্কেবারে মিস করেননি শুভশ্রী। সেই ক্যামেরাবন্দি মুহুর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন নায়িকা।
১০১০
তবে সব ছবির মাঝে এই ছবিতে চোখ আটকাতে বাধ্য। টলিপাড়ার পাওয়ার কাপল রাজ-শুভশ্রী ও সঙ্গে তাঁদের দুই সন্তান ইউভান, ইয়ালিনি।'হ্যাপি ফ্যামিলি'র পারফেকট ফ্রেম। ( ছবি: ইনস্টাগ্রাম)
দিনকয়েক আগে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন জানিক সিনার ও কার্লোস আলকারাজ। সেখানে শেষ হাসি হেসেছিলেন আলকারাজ। কিন্তু তার বাইরেও আরেক লড়াই দুই তারকার মধ্যে। যার কেন্দ্রবিন্দুতে আমেরিকার সুইমস্যুট মডেল ব্রুকস নাদের।
২৯
শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ওপেন চলাকালীন দুজনেই নাকি একই মহিলার সঙ্গে 'ডেট' করছিলেন। সেই ব্রুকস নাদেরকেই নিয়েই এখন চর্চা। সোশাল মিডিয়ায় এই মডেলের ফলোয়ার সংখ্যা ১৭ লক্ষ। স্বল্পবসনে প্রায়ই উষ্ণতা ছড়ান নেটপাড়ায়।
আমেরিকার একটি সংবাদমাধ্যমের দাবি, সিনার ও আলকারাজের সঙ্গে একই সময়ে প্রেমের যে জল্পনা, তা উসকে দিয়েছেন নাদেরের বোন। তিনি সম্প্রতি বলেছেন, "দিদি এখন খেলোয়াড়দের নিয়ে একটু ব্যস্ত।" নাদেরের বোন অ্যান অবশ্য কারও নাম বলেননি।
৪৯
তাহলে জল্পনা ছড়ল কীভাবে? যখন 'খেলোয়াড়দের' নাম জিজ্ঞেস করা হয়, তখন অ্যান বলেন, "উইনার শব্দের সঙ্গে ছন্দে মেলে"। সিনারের নামের সঙ্গে 'উইনার'-এর ছন্দ মেলে। তারপরই জল্পনা ছড়ায়। এই নিয়ে সাংবাদিকরা নাদেরকে প্রশ্ন করলে তিনি উত্তর দেননি। অবশ্য নাও করেননি।
৫৯
এদিকে আলকারাজের জন্য নাদের স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। সেমিফাইনালে স্প্যানিশ তারকার জন্য গলা ফাটান। সবাই তাতে একটু অবাক। সিনারের সঙ্গে 'ডেট' চলাকালীন আলকারাজের সঙ্গেও কি প্রেম করছেন?
এর উত্তরে অ্যান বলছেন, "গুজবগুলো সত্যি। কিন্তু সেটাকে ডেটিং বলা কি ঠিক হবে? তবে আমি জানি আলকারাজকে নিয়েই এখন চর্চা বেশি।" তাতে আবার অনেক ফিরে যাচ্ছেন নাদেরের অতীতে।
৭৯
কারণ আগেও দেখা গিয়েছে নাদের একই সঙ্গে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। চলতি বছরেই রাশিয়ান গ্লেব সাভচেঙ্কোর সঙ্গে সম্পর্ক শেষ করেন তিনি। কারণ তাঁর মনে হয়েছিল, আগের স্বামী উইলিয়াম হেয়ারের সঙ্গে এখন 'বিয়ে টিকে রয়েছে'। টম ব্র্যাডির সঙ্গে প্রেমের জল্পনাও ছিল।
৮৯
অন্যদিকে কার্লোস আলকারাজের সঙ্গে মাঝে ব্রিটিশ টেনিস তারকা এমা রাদুকানুর প্রেম নিয়ে জল্পনা ছড়ায়। যুক্তরাষ্ট্র ওপেনে দু’জনকে নিয়ে কম হইচই হয়নি। সাংবাদিকরা রাদুকানুকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি অবশ্য হেসে উড়িয়ে দেননি। অর্থাৎ, সেটাও তিনি উড়িয়ে দেননি।
৯৯
সম্প্রতি সিনারকে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ ব্যবধানে উড়িয়ে দ্বিতীয়বার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হন আলকারাজ। এই নিয়ে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ‘সিন-কারাজ’ দ্বৈরথ দেখল টেনিসবিশ্ব। তবে, ইউএস ওপেনে সমস্ত দিক থেকে প্রতিপক্ষ সিনারকে টেক্কা দেন আলকারাজ। প্রেমের মাঠে 'লাভ' হবে কার?