দিঘার জগন্নাথধামে প্রথমবার জন্মাষ্টমীর আয়োজন, ভক্তের ঢল
মন্দির চত্বরে সকাল থেকে সন্ধে পর্যন্ত নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
টানা তিনদিনের ছুটি কাটাতে এবং দিঘার জগন্নাথ ধামে প্রথম জন্মাষ্টমীর আনন্দ উপভোগ করতে ভিড় জমিয়েছেন বহু পর্যটক। তাই বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পর্যটকদের সমুদ্র স্নানে নজরদারির জন্যেও বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। সমুদ্রে জেটস্কিতে চেপে নজর রাখবে পুলিশ। ওড়িশা সীমান্তে নাকা চেকিংও হচ্ছে। মন্দারমণিতেও নজরদারি শুরু করেছে পুলিশ। মেরিন ড্রাইভ ধরে লাগাতার পেট্রলিংয়ের ব্যবস্থা।
দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় বলেন, "প্রতি বছরই ১৫ অগস্ট বহু পর্যটক দিঘায় আসেন। কিন্তু এবার দিঘায় হোটেল হাউসফুল হয়ে গিয়েছে। কারণ, এই প্রথম দিঘার জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী উদযাপন হবে। ইতিমধ্যে প্রায় সমস্ত হোটেল বুকিং হয়ে গিয়েছে।" হোটেলগুলিতে কারা আসছেন, কারা বেরোচ্ছেন তার উপরেও সাদা পোশাকে নজরদারি চালাচ্ছে পুলিশ।