‘কপি ক্যাট’! একই পোশাকে একাধিক বলি তারকা, সৌন্দর্যের দৌড়ে এগিয়ে রাখবেন কাকে?
হলিউডের ধাঁচে বলিউডের নায়িকাদের সেজে ওঠার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু বলিউডের একাধিক অভিনেত্রী যখন একই পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে ধরা দেন তা বিশেষভাবে নজর কাড়ে বইকি।
প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাউতকেও একই পোশাকে দেখা গিয়েছে একদা। বলিউড অভিনেত্রী হয়ে যদি সেই একই পোশাক দুই হেভিওয়েট অভিনেত্রী পরেন তাহলে তা কি কারও নজর এড়ায়? এক্ষেত্রেও বিষয়টা তেমনই। লাল রঙে একটি ডিপ নেক পোশাকে সেজে কঙ্গনা গিয়েছিলেন 'রিবক ফিট টু ফাইট' অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। অন্যদিকে ওই একই পোশাকে সেজে প্রিয়াঙ্কা গিয়েছিলেন 'এবিসি ট্যালেন্ট শো'তে।