শ্রুতি-স্বর্ণেন্দুর বছরখানেকের প্রেমের পরিণতি। রবিবার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন অভিনেত্রী শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। এদিন রাতে সকলকে চমকে দিয়ে বিবাহিত জীবনের কথা ঘোষণা করেন অভিনেত্রী এবং পরিচালক।
২৫
খুব একটা নিয়ম মেনে তাঁদের বিয়েটা হয়নি। দুই পরিবারের উপস্থিতিতে সই করে, মালবদল, আংটিবদল, সিঁদুরদান হয়েছে। কেকও কেটেছেন।
বিয়ের সাজপোশাকও ছিল অভিনবত্ব। সাদা শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। অন্যদিকে ম্যাচিং পাঞ্জাবি পরনে দেখা গিয়েছে স্বর্ণেন্দুকে। রং মিলান্তি পোশাকে নজর কাড়লেন 'Mr. & Mrs. সমাদ্দার'।
৪৫
এদিকে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হওয়ার আনন্দে সপ্তম স্বর্গে শ্রুতি। তবে বিয়ের পর রীতি অনুযায়ী যেখানে শ্বশুরবাড়ি লক্ষ্মীর গৃহপ্রবেশ ঘটে, শ্রুতির ক্ষেত্রে তেমনটাও হয়নি। বিয়ে করেই শ্রুতি-স্বর্ণেন্দু যে যাঁর বাড়িতে ফিরে গিয়েছেন। অভিনেত্রী বাপের বাড়িতেই রাত কাটালেন। কেন?
৫৫
অভিনেত্রী জানালেন, “সোমবার শুট থাকায় স্বর্ণেন্দুর সঙ্গে দেখা হবে। ফলে একই জায়গায় থাকায় কালরাত্রি হবে না। বউভাতও হবে না। তাই শ্বশুরবাড়ি যাইনি। গায়ে হলুদ, দধিমঙ্গল কিছু পালন হয়নি। বিয়ের পর যে যার বাড়িতে ফিরে গেছি।”
মুক্তি পেল পরিচালক রাজর্ষি দের নতুন ছবি 'মায়া'। শুক্রবার সন্ধেয় শহরের এক মাল্টিপ্লেক্সে হয়ে গেল ছবির প্রিমিয়ার। এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন টলিপাড়ার উজ্জ্বল তারকারা।
পরিচালক রাজর্ষি দের কথায়, "এটি এখনও পর্যন্ত আমার সবচেয়ে চ্যালেঞ্জিং চলচ্চিত্র ছিল কিন্তু আমি নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি যে আমি আমাদের শিল্পের সেরা অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এটি খুব ভিন্ন মাত্রা এনে দিয়েছে কাজটি ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। এটি একটি মহিলার দৃষ্টিকোণ থেকে ম্যাকবেথের এক বিপর্যয়। এই ছবিতে আমি আমার দর্শকদের বোঝানোর চেষ্টা করেছি যে নারীবাদ নারীকে শক্তিশালী করা নয়। মহিলারা...
৪৯
রার্জষি দের এই ছবি শেক্সপিয়রের ম্যাকবেথের একটি গল্প থেকে তৈরি হয়েছে। মায়া ' চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখেছেন এবং ইপ্সিতা ও রাজর্ষি দে। ছবিটি প্রযোজনা করেছেন দেবদাস বন্দ্যোপাধ্যায় ও রোহিত বন্দ্যোপাধ্যায়।