শাহরুখ-সলমনের আলিঙ্গন, আড্ডায় দুই রণবীর! দেখুন ফড়ণবিসের ‘গ্ল্যামারাস’ শপথগ্রহণ
ফড়ণবিসের শপথগ্রহণ অনুষ্ঠানের অ্যালবাম দেখুন।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ৫, ২০২৪, ২০:০৮
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ৫, ২০২৪, ২০:০৮
১৭
বৃহস্পতিবার সন্ধেয় মুম্বইয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। আর তাঁকে শুভেচ্ছা জানাতেই আজাদ ময়দানে পৌঁছে গেলেন বলিউডের খান-কাপুর সাম্রাজ্যের প্রতিনিধিরা।
দেবেন্দ্র ফড়ণবিসের শপথগ্রহণ অনুষ্ঠানেই দুই রণবীরকে দেখা গেল একফ্রেমে। স্ত্রীয়ের একসমকার প্রাক্তনকে নিয়ে মনে কোনও দ্বিধা-দ্বন্দ্ব রাখেননি রণবীর সিং। বলিপাড়ার দুই রণবীরকে খোশমেজাজে আড্ডা দিতে দেখা গেল।
৭৭
এই নিয়ে তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে বসলেন দেবেন্দ্র ফড়ণবিস। আর সেখানেই চাঁদের হাট। স্বল্প সময়ের আমন্ত্রণেই সেই অনুষ্ঠানে হাজির শাহরুখ, সলমন-সহ বলিউডের প্রথম সারির তারকারা। (ছবি- পিটিআই )
বুধবার বিয়ের পোশাক হিসেবে নাগা বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং লাল পাড়ের সাদা ওড়না।
৪৬
অন্য দিকে, শোভিতা পরেছিলেন সোনালি রঙের কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে সোনার চুড়ি, বালা এবং গলায় ভারী সোনার গয়না। জনপ্রিয় অন্নপূর্ণা স্টুডিওতেই বিয়ে সম্পন্ন হয়।
৫৬
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়েই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে লিপ্ত নাগা। ২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেইসময়ে হায়দরাবাদে মাঙ্কিম্যান সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদযাপন করতেও দেখা যায় তাঁকে। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা...
বিয়ের রাতেই ছেলে ও বউমার বিয়ের ছবি পোস্ট করেছেন দক্ষিণী তারকা নাগার্জুন। সেই ছবি পোস্ট করে, শোভিতার উদ্দেশে তিনি লিখলেন, ”তোমার বিয়ে দেখতে দেখতে এটাই মনে হচ্ছিল, যে শোভিতা তোমার হাত ধরে আনন্দ এসেছে আমাদের জীবনে। এই আনন্দ যেন অটুট থাকে এটাই প্রার্থনা করি।”
ক্যামেরাবন্দি KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠানের নানা রঙিন মুহূর্ত, দেখুন অ্যালবাম।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০২৪, ২১:৩৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০২৪, ২১:৩৬
১৭
বুধবার ধনধান্য অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল ৩০তম কলকাতা ফিল্মোৎসবের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে হাজির সিংহভাগ টলিউড।
২৭
KIFF-এর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেই নানা মুডে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। কখনও শত ব্যস্ততার মাঝে প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে নিজে হাতে জল দেওয়া থেকে আবার কখনও দেব-রুক্মিণীর উত্তরীয় বদল করা। ক্যামেরাবন্দি নানা রঙিন মুহূর্ত।
দেব-রুক্মিণীর মালাবদলের পালা দেখার অপেক্ষায় তীর্থের কাকের দশা অনুরাগীদের। তবে এবার ভক্তদের ‘দুধের স্বাদ ঘোলে মেটালেন’ খোদ মুখ্যমন্ত্রী! তাও আবার আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে। রুক্মিণীর পরানো সংবর্ধনার উত্তরীয় দেবের গলায় পরিয়ে দিলেন মমতা।
৪৭
শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়দের পাশে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে KIFF-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন তারকা সাংসদ দেবও।
৫৭
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা ছবির তারকা, কলাকুশলীদের উৎসাহ জোগানোর পাশাপাশি বিশ্ব সিনেমার মানচিত্রে টলিউডের প্রতিভাদের তুলে ধরার কথাও বললেন ‘দিদি’। ধরা দিলেন ‘টলিউডের অভিভাবক’ হিসেবে।
৩০তম আন্তর্জাতিক কলকাতা উৎসবে হ্যাটট্রিক করে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায় । এই নিয়ে তৃতীয়বার ফিল্মোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি। আর সেখানেই বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডরের মুখে মমতাস্তুতি। বক্তৃতাতর শুরুতেই মহারাজ বললেন, “দিদি সবার খেয়াল রাখে।”
৭৭
আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে যিশু সেনগুপ্ত এবং জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর লেখা গানে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে শোনা গেল, আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের থিম সং।