সঙ্গী ছাড়াই সুখী! ৪০ পেরিয়ে অবিবাহিত আমিশা-শমিতা, তালিকায় রয়েছেন কোন কোন বঙ্গতনয়া?
পুরুষ সঙ্গী ছাড়াও যে জীবন উপভোগ করা যায়, সাফল্যের সিঁড়ি বেয়ে কেরিয়ারের গ্রাফ ঊর্ধমুখী করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত সুস্মিতা সেন থেকে আমিশা প্যাটেল সহ আর কারা?
বলিউডের অন্যতম সফল অভিনেত্রী আমিশা প্যাটেল। 'কহো না প্যায়ার হে'-র মাধ্যমে অভিনয়ে অভিষেক। এরপর বেশ কয়েকটি হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন। আমিশাকে শেষ দেখা গিয়েছে 'গদর ২'-এ। ৪০ পেরিয়ে ৫০ এর কোঠায় পৌঁছেও-ও অবিবাহিত এই অভিনেত্রী। ভক্তরা বহুবার তাঁর বিয়ের বিষয়ে জানতে চেয়েছেন। মনের মানুষ আছে কিনা তা নিয়েও উৎসাহ প্রকাশ করেন অনুরাগীরা। বিন্দুমাত্র বিরক্ত না হয়ে একাধিক সাক্ষাৎকারে আমিশার অকপট স্বীকারোক্তি, সঠিক মানুষ পেলে...
আরও পড়ুন:
তব্বু ৫০ পেরিয়েও অভিনয়, ব্যক্তিত্ব ও উপস্থিতিতে আজও তিনি সমসাময়িক প্রজন্মের অভিনেত্রীদের টেক্কা দিতে সক্ষম। পর্দায় তব্বু মানেই সংযমী অথচ তীব্র ঠিক যেমন 'চিনি কম, ঝাঁঝ বেশি'। বলিউডের তাবড় প্রযোজক-পরিচালকদের পছন্দের তালিকায় থাকা এই অভিনেত্রী কেন আজও অবিবাহিত? অনুরাগীদের এই কৌতুহলের মাঝে সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তব্বুর একটি মন্তব্য। যেখানে অভিনেত্রী বলেছিলেন, "আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়! একা থাকতেই ভালোবাসি।"
আরও পড়ুন:
গ্ল্যামারাস দুনিয়ার অন্যতম সফল ব্যক্তিত্ব একতা কাপুর। বিয়ে এবং সন্তান প্রসঙ্গে কথা বলতে গিয়ে একতা এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমার যে সকল বন্ধুরা আগে বিবাহিত ছিল তাঁরা এখন অবিবাহিত। সাম্প্রতিক সময়ে যত বিচ্ছেদ দেখেছি তাতে মনে হয় আমিই বেশি ধৈর্যশীল। একটা বিষয় নিশ্চিত যে আমি সন্তান চাই কিন্তু বিয়ের ব্যাপারে একেবারেই নই। নিজের জন্যই আমার সময় প্রায় থাকেই না। যদি দু-এক ঘণ্টা সময় পাই স্পা-তে চাই।...
শমিতা উদয় চোপরার বিপরীতে 'মহাব্বতে' ছবিতে অভিনয় জগৎ-এ হাতেখড়ি সমিতা শেট্টির। 'জেহর', 'ক্যাশ'-এর মতো দু-একটি ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন। তবে এই মুহূর্তে বড় পর্দা থেকে নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছেন। অভিনয়ের সুবাদে চর্চায় না থাকলেও ৫০ ছুঁইছুঁই অভিনেত্রী আজও কেন অবিবাহিত তা নিয়ে ভক্তমহলে ব্যাপক কৌতুহল। রাকেশ বাপটের সঙ্গে প্রেমে ইতি টানতেই তা হয়ে উঠেছিল বিনোদনের চর্চিত টপিক। চল্লিশোর্ধ অবিবাহিত ও সফল অভিনেত্রীর তালিকায়...
কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ এক সাক্ষাৎকারে জীবনসঙ্গী প্রসঙ্গে বলেছিলেন,"আমি কখনও সঙ্গীর অভাববোধ করি না। বিয়ে যদি ভাগ্যে না থাকে, তাহলে তোমার সঙ্গী তোমাকে ছেড়ে যেতে পারে বা মারা যেতে পারে। আর তখন তুমি আবার একাই থেকে যাবে। তুমি একা আসো, একা চলে যাও। যদি তোমার ভাগ্যে স্বামী না থাকে, তবে তুমি কখনোই স্বামী পাবে না।"