শুক্রবার মুক্তি পেয়েছে তাপসী পান্নুর নতুন ছবি 'দোবারা'। ছবিটি ইতিমধ্যে দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। ছবির সাফল্য কামনায় শুক্রবার কালীঘাটে পুজো দিলেন তাপসী ও ছবির নায়ক পাভেল গুলাটি।
২৫
বৃহস্পতিবারই কলকাতা পা রাখেন তাপসী। সাংবাদিক বৈঠকে তাপসী জানিয়েছেন কলকাতা তাঁর প্রিয় শহর। তাপসীর কথায়, এতবার তিনি কলকাতায় এসেছেন যে নিজেকে বাঙালিই মনে হয় তাঁর।
কলকাতার দুর্গাপুজোকে 'হেরিটেজ' তকমা দিয়েছে ইউনেস্কো। স্বাভাবিকভাবেই তাই এবারের আরও জাঁকজমক করে হতে চলেছে এবারের বাঙালির শ্রেষ্ঠ পুজো।
২৫
মুখ্যমন্ত্রীর নিরলস প্রয়াসেই মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি। তাই তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রীর হাতে মাটির দুর্গার মুখ তুলে দেবে ফোরাম ফর দুর্গোৎসব।
এই সাফল্য় উপলক্ষে পয়লা সেপ্টেম্বর কলকাতায় মহামিছিলের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। যাতে পা মেলাবেন ইউনেস্কোর প্রতিনিধিও। আগামী ২২ আগস্ট সেই মিছিল ও পুজো সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী।
৪৫
ঠিক হয়েছে, সেই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হবে এই মূর্তি। কুমোরটুলিতে শিল্পী শ্যামল পালের (ভোলা) হাতে ফুটে উঠছে মূর্তিটি।
৫৫
আজ, শুক্রবারই মূর্তিটি ফোরামের হাতে তুলে দেবেন শিল্পী। তাদের তরফের প্রতিনিধিই মুখ্যমন্ত্রীকে এই 'উপহার' দেবেন।
বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতার স্মৃতিতে নির্মিত 'রাজা সুরেশ চন্দ্র চৌধুরী' মেমোরিয়াল আর্কাইভের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২৫
এদিন ইস্টবেঙ্গলের নবনির্মিত সংগ্রহশালারও প্রশংসা করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, “এটি বিশ্বের অন্যতম সেরা সংগ্রহশালা। ভবিষ্যতের জন্য দুর্দান্ত পদক্ষেপ।এটা প্রত্যেকটা ক্লাবের করা উচিত।”
নবনির্মিত সংগ্রহশালা ঘুরে দেখেন মমতা। লাল-হলুদ তাঁবুর পরিকাঠামোগত উন্নয়নের জন্য রাজ্য সরকারের তরফে অতিরিক্ত ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন তিনি।
৪৫
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘খেলা হবে’ স্লোগান যাতে কোনও দিন ভুলে না যান, তার জন্য বাড়িতে দিনে অন্তত ১০০ বার ফুটবল নাচান তিনি।
৫৫
এরপর আর আপনাদের স্পনসর নিয়ে ভাবতে হবে না। আপনাদের প্রত্যেক বছর এই বন্যা হবে আর ঘর ভাসবে, এই চিন্তা আর করতে হবে না। সংগ্রহশালা উদ্বোধনের পর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।