দেশের বিধায়কদের ৪০ শতাংশই বিজেপির, কংগ্রেস-সহ অন্য দলগুলির জনপ্রতিনিধি সংখ্যা কত?
বিধায়ক সংখ্যার নিরিখে একে বিজেপি, দুইয়ে কংগ্রেস, তারপর কারা?
আরও পড়ুন:
বিজেপি এমনিতেই খাতায় কলমে বিশ্বের সবচেয়ে বড় দল বলে নিজেদের দাবি করে। অন্তত সদস্য সংখ্যার বিচারে। যদিও সেই দাবি নিয়ে অনেকেই সন্দিহান। তবে এই মুহূর্তে ভারতে যে তাঁরাই সবচেয়ে বড় দল, তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। এই মুহূর্তে বিজেপির হাতে ২২টি রাজ্যে সরকার রয়েছে। যা একপ্রকার অভাবনীয়। সেরা সময়ে কংগ্রেসের হাতেও এত ক্ষমতা ছিল না।
আরও পড়ুন:
অন্য বিরোধী সর্বভারতীয় দলগুলির মধ্যে বহুজন সমাজ পার্টির অবশ্য সবচেয়ে খারাপ হাল। সব মিলিয়ে মায়াবতীর দলের হাতে মাত্র ৫ জন বিধায়ক রয়েছেন। সেটাও একাধিক রাজ্যে। নিজের রাজ্য উত্তরপ্রদেশে ২০২২ সালে মায়াবতী মাত্র দু'জন বিধায়ক জেতাতে পেরেছিলেন। সে তুলনায় ভালো অবস্থায় কনরাড সাংমার এনপিপি। ওই জাতীয় দলটির হাতে বিধায়ক সংখ্যা ৫০ জন।