তারায় ভরা আকাশ মুঠোয় ভরতে চান? অ্যাস্ট্রো ট্যুরিজমে মাতছেন ভ্রমণপ্রেমীরা, কোথায় যাবেন?
কেউ পাহাড় ভালোবাসেন। কেউ-বা সমুদ্র। জঙ্গল বা ঐতিহাসিক স্থানে বেড়াতেও কার না ভালো লাগে? তবে, আপনি যদি খোলা আকাশের নীচে শুয়ে খুঁজতে চান শুকতারা, লুব্ধক; কিংবা হাতের মুঠোয় ভরতে চান আকাশের সমস্ত তারা, তাহলে কিন্তু পাড়ি দিতে হবে নক্ষত্র দর্শনের দেশে। সম্প্রতি ভ্রমণপ্রেমীদের মধ্যে কদর বাড়ছে অ্যাস্ট্রো ট্যুরিজমের। ভারতের কোথায় কোথায় যাবেন তারা দেখতে? জেনে নিন।
ডেবরিগড় ও ওড়িশার আকাশ: ওড়িশার ডেবরিগড় দূষণহীন এক স্বর্গরাজ্য। এখানকার পরিচ্ছন্ন আকাশ তারা দেখার জন্য আদর্শ। নেচার ক্যাম্পে রয়েছে দূরবিন ও টেলিস্কোপের আধুনিক ব্যবস্থা। গ্রহ-নক্ষত্র দেখতে এখানে ভিড় জমান পর্যটকেরা। এছাড়া হিরাকুঁদ বাঁধ ও ভিতরকণিকার উপকূল অঞ্চলেও রাতের আকাশ ভ্রমণপিয়াসীদের আকর্ষণের জায়গা।