কাজল থেকে রণবীর-আলিয়া, আরিয়ান খানের সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে চাঁদের হাট
পরিচালক আরিয়ানকে শুভেচ্ছা জানাতে হাজির গোটা বলিউড।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১৭:১৯
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১৭:১৯
১১০
বলিউডে অভিষেক শাহরুখপুত্র আরিয়ান খানের। 'ব্যাডস অফ বলিউড' সিরিজের হাত ধরে বিনোদুনিয়ায় আক্ষরিক অর্থে জার্নি শুরু করলেন আরিয়ান।
Advertisement
২১০
অভিনয় নয়। বলিউডে পরিচালকের জুতোয় পা গলিয়েই পথচলা শুরু করলেন আরিয়ান। ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে নেটফ্লিক্সের পর্দায় দেখা যাবে আরিয়ান পরিচালিত সিরিজ 'ব্যাডস অফ বলিউড'।
আরিয়ানের সিরিজ দর্শকের দরবারে আসার আগে মুম্বইতে বলিউডের বিশিষ্টজনেদের উপস্থিতিতে আয়োজিত হল বুধবার, ১৭ সেপ্টেম্বরের সন্ধ্যায় এক স্পেশাল স্ক্রিনিংয়ের।
Advertisement
৪১০
শাহরুখপুত্রের প্রথম কাজ বলে কথা, তার শরিক না হয়ে উঠলে চলে? তাই এদিন আরিয়ানের প্রথম কাজের হাত ধরে নতুন পথচলায় সামিল হয়েছিল প্রায় সিংহভাগ বলিউড। বসেছিল চাঁদের হাট।
৫১০
ছেলের প্রথম কাজ। স্বাভাবিকভাবেই সেই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও গৌরি খান। সঙ্গে ছিলেন সুহানা ও আব্রাম। একসঙ্গে ক্যামেরায় পোজ দিয়ে এদিন ছবিও তোলেন তাঁরা সপরিবারে।
গোটা পরিবারের সঙ্গে ছবি তোলার পাশাপাশি এদিন আরিয়ান নিজের হাতেও ক্যামেরা তুলে নেন। 'বাদশা' বাবাকে ক্যামেরাবন্দি করেন ইন্ডাস্ট্রির নব্য পরিচালক।
৭১০
এদিন আরিয়ানের সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছিলেন বচ্চন পরিবারের সদস্য থুরি অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা। আম্বানিকন্যার সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাঁকে। উপস্থিত হয়েছিলেন আম্বানি পরিবারের বাকি সদস্যরাও।
৮১০
উপস্থিত ছিলেন এদিন কাজল ও অজয় দেবগণ। কাজল-শাহরুখের জুটি থেকে তাঁদের সখ্যতা সবটাই এদিন মনে পড়ে যাচ্ছিল তাঁদের অনুরাগীদের। একইসঙ্গে এদিন অজয় ও শাহরুখের সঙ্গে মজায় মাতেন নায়িকা। একইসঙ্গে অজয় ও শাহরুখের মধ্যেকার দ্বন্দ্ব মিটিয়ে দেন কাজল।
৯১০
এদিন আরিয়ানের সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে রণবীরের সঙ্গে রংমিলান্তি পোশাকে আসেন আলিয়া। দুধসাদা পোশাকে হাসিমুখে এদিন স্পেশাল স্ক্রিনিংয়ে আসেন সেলেব দম্পতি। হাসিমুখে ক্যামেরায় পোজো দেন তিনি।
১০১০
অন্যদিকে বান্ধবী সুহানার দাদা আরিয়ানের বলিউডে নতুন পথচলায় সামিল হয় অনন্যাও। এদিন স্পেশাল স্ক্রিনিংয়ে বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন খুশি কাপুরও। (ছবি: ইনস্টাগ্রাম)
মহিলাদের জন্য হাজারও জুতোর কালেকশন। ফর্মাল থেকে পার্টিওয়্যার রয়েছে সব কিছু। শ্রীলেদার্সের ফর্মাল জুতোর কালেকশন নজরকাড়া।
৪১০
পুজোর সকালে ঝটপট একটু ঘুরতে বেরবেন? পরে বেরনোর জন্য ক্যাজুয়াল জুতোও রয়েছে অগুনতি।
৫১০
পুজোর সময় সালোয়ার কিংবা কুর্তি বেছে নেন অনেকে। সেরকম পোশাকের সঙ্গে মানানসই জুতো ছাড়া চলে না। এই পোশাকের সঙ্গে ফ্ল্যাট এবং হিল জুতোর কালেকশন হাতছাড়া করবেন না।