পয়লা আষাঢ়েই জালে ইলিশের প্রথম ঝাঁক, ডায়মন্ড হারবার বাজারে ৩০ টন রুপোলী শস্য
ইলিশপ্রেমীদের জন্য সুখবর।
আরও পড়ুন:
ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি বলেন, "আবহাওয়া অনুকূলে থাকায় সমুদ্রে ইলিশের ঝাঁক রয়েছে। মৎস্যজীবীরা তাই প্রথম মরশুমি ইলিশ জালবন্দি করতে সক্ষম হয়েছেন। আবহাওয়া এমনই অনুকূলে থাকলে আগামী কয়েকদিনই ইলিশ নিয়ে আরও ট্রলার ভিড়বে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, ডায়মন্ড হারবারের ঘাটে ঘাটে।"
আরও পড়ুন:
দক্ষিণ ২৪ পরগনার সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক, ডায়মন্ডহারবার) সুরজিৎ কুমার বাগ বলেন, "লোভের বশবর্তী না হয়ে মৎস্যজীবীরা ইলিশের প্রজননকাল এই দু'মাসের সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ ধরতে না যান তবে আগামীদিনে বড়সড় সুস্বাদু ইলিশের আগের মত ফের দেখা মিলবেই। তাই নির্দিষ্ট সময়কালে মাছ ধরায় নিষেধ আইনের পাশাপাশি সচেতন হতে হবে মৎস্যজীবীদেরও।"