অনুপ্রবেশ থেকে বাঙালি হেনস্তা, ১০ বার্তায় একুশের মঞ্চ থেকে নির্বাচনী সুর বাঁধলেন মমতা
তৃণমূলের নতুন স্লোগান, “এবার জব্দ হবে, স্তব্ধ হবে।”
আরও পড়ুন:
মোদি ও তাঁর মন্ত্রিসভাকে বিঁধে মমতার তোপ, “আপনারা তো ট্রাম্পের কথায় চলেন। আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট।” মমতার আরও তোপ, “বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলি প্রম্পটার দেখে দু’টো বাংলা বলবেন? দেশের কী অবস্থা! আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট। কেন পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না?”
আরও পড়ুন:
শহিদ সমাবেশ মঞ্চে পহেলগাঁওতে নিহত বিতানের মা-বাবা এবং অপারেশন সিঁদুরে শহিদ ঝন্টু আলি শেখের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। তাঁদের হাতে ১ লক্ষ টাকা করে তুলে দেন মমতা। বলেন, ‘‘আমি সম্মান জানাই সমস্ত শহিদের পরিবারকে। ঝন্টু আলি শেখের বাবা সবুজ আলি শেখ এসেছেন। বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী ও মা মায়া অধিকারী এসেছেন। তাঁদের সম্মান জানাই।’’