সৌরবিদ্যুতের দুনিয়ায় ফের বড় চমক দিল ভারতের নামী সংস্থা ‘বিক্রম সোলার’। তামিলনাড়ুর গঙ্গাইকোন্ডানে খুলে গেল তাদের ব্র্যান্ড নিউ মেগা কারখানা। ইতিমধ্যেই প্ল্যান্ট থেকে প্রথম সোলার মডিউলটি সফলভাবে তৈরি হয়ে বাজারে আসার জন্য তৈরি। দুই দশক ধরে বিক্রম সোলার দেশের অন্যতম বিশ্বস্ত নাম। ভল্লম প্ল্যান্টের পর তামিলনাড়ুতে এটি তাদের দ্বিতীয় বড় প্রজেক্ট।
নতুন এই গ্রিনফিল্ড কারখানাটি বিশাল। প্রায় ৬ লক্ষ বর্গফুট জুড়ে ছড়ানো এই প্ল্যান্টে ১৫০০-র বেশি দক্ষ কর্মীর রুটিরুজির ব্যবস্থা হচ্ছে। এটি আদতে একটি নেক্সট জেনারেশন ‘স্মার্ট ফ্যাক্টরি’। মানুষের হাতের ছোঁয়া ছাড়াই এখানে নিখুঁতভাবে মডিউল তৈরি করছে রোবোটিক ও ডিজিটাল প্রযুক্তি। উৎপাদনের শুরু থেকে প্যাকেজিং— সবটাই সামলাচ্ছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। ফলে গুণমানে কোনও খামতি থাকার জো নেই।
আরও পড়ুন:
এই কারখানায় প্রথম দফায় তৈরি হল ‘হাইপারসল এন-টাইপ টপকন জি১২আর’ মডিউল। এগুলি থেকে ৬১৫-৬৪০ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ মিলবে। কার্যক্ষমতা সর্বোচ্চ ২৩.৬৯ শতাংশ। ২০২৭ সালের মধ্যে ৯ গিগাবাইট সোলার সেল তৈরির লক্ষ্য নিয়েছে সংস্থা। ২০৩০ সালের মধ্যে এই ক্যাম্পাসেই ওয়েফার এবং ইনগট তৈরির পরিকাঠামো চলে আসবে। সংস্থার চেয়ারম্যান ও এমডি জ্ঞানেশ চৌধুরী জানান, বিশ্বজুড়ে ১০ গিগাবাইট মডিউল সরবরাহের পর এই নতুন কারখানা ভারতের পরিবেশবান্ধব শক্তির স্বপ্নকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বর্ষাকে ‘সোয়্যাগে’ স্বাগত সলমনের, পানভেলের খেত থেকেই বিতর্কিত ‘মাতৃভূমি’ নিয়ে বড় ঘোষণা!
-
ডায়াবেটিসে কি সত্যিই বাড়ে ক্যানসারের ঝুঁকি? ব্যাখ্যা দিলেন বিশেষজ্ঞ
-
গম্ভীরের বদলে টিম ইন্ডিয়ার কোচের পদে লক্ষ্মণ, সিদ্ধান্ত নিয়ে ফেলল বিসিসিআই
-
আরও ৯ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙার মুখে বারাসত পুর বোর্ড!
-
ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের সূত্র রামায়ণ-মহাভারতের ঐতিহ্যে, জাকার্তার সংসদে বক্তৃতা মোদির