Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Lumino Industries

শেয়ার বাজারে পা রাখছে লুমিনো ইন্ডাস্ট্রিজ, জানুন আইপিও খোলার দিন ও দর

আগামী ২৭ আগস্ট, বৃহস্পতিবার খুলছে এই আইপিও। আবেদন জানানো যাবে ৩১ আগস্ট, সোমবার পর্যন্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৬:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৬:৩৮

options
link
শেয়ার বাজারে পা রাখছে লুমিনো ইন্ডাস্ট্রিজ, জানুন আইপিও খোলার দিন ও দর zoom
মুম্বাইয়ে লুমিনো ইন্ডাস্ট্রিজের আইপিও উন্মোচনে সিএফও হেমন্ত ভুওয়ানিয়া, এমডি দেবেন্দ্র গোয়েল ও জয় গোয়েল।
Advertisement

শেয়ার বাজারে নতুন নাম নথিভুক্ত করতে চলেছে লুমিনো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিদ্যুতের যন্ত্রাংশ তৈরি এবং ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজের জন্য পরিচিত এই সংস্থা তাদের প্রথম আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) আনার ঘোষণা করল। আগামী ২৭ আগস্ট, বৃহস্পতিবার খুলছে এই আইপিও। আবেদন জানানো যাবে ৩১ আগস্ট, সোমবার পর্যন্ত।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই আইপিও-র জন্য শেয়ার পিছু দর নির্ধারণ করা হয়েছে ৭৮ টাকা থেকে ৮২ টাকা। প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু ৫ টাকা। বিনিয়োগকারীদের অন্তত ১৮২টি শেয়ার বা তার গুণিতকে দর হাঁকাতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সব মিলিয়ে বাজার থেকে মোট ৭,০০০ মিলিয়ন টাকা তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৫,০০০ মিলিয়ন টাকার নতুন শেয়ার এবং ২,০০০ মিলিয়ন টাকার অফার-ফর-সেল (ওএফএস)। ওএফএস-এর মাধ্যমে প্রমোটার দেবেন্দ্র গোয়েল এবং জয় গোয়েল তাঁদের শেয়ার বিক্রি করবেন।

নতুন শেয়ার বিক্রির টাকা মূলত সংস্থার দেনা মেটাতে ব্যবহার হবে। সংস্থা জানিয়েছে, ৩৩৭০ মিলিয়ন টাকা তাদের নেওয়া ঋণ পরিশোধে খরচ করা হবে। এ ছাড়া, উৎপাদন কেন্দ্রের পরিকাঠামো বৃদ্ধি, নতুন যন্ত্র কেনা এবং অন্যান্য সাধারণ কাজের জন্য প্রায় ১৫০.১৩ মিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছে।

বর্তমানে লুমিনো ইন্ডাস্ট্রিজ ভারতে পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ক্ষেত্রের অন্যতম বড় নাম। তারা কন্ডাক্টর, পাওয়ার ক্যাবল এবং বিশেষ বৈদ্যুতিক তার তৈরি করে। কল্পতরু প্রজেক্টস ইন্টারন্যাশনাল, জ্যাকসন লিমিটেডের মতো বড় সংস্থাকে তারা পণ্য সরবরাহ করে। আমেরিকার পাশাপাশি এশিয়া ও আফ্রিকার একাধিক দেশেও এদের পণ্য রপ্তানি হয়।

আইপিও-র ৫০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (QIB) জন্য। খুচরো বিনিয়োগকারীদের (RII) জন্য ৩৫ শতাংশ এবং অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (NII) জন্য ১৫ শতাংশ শেয়ার বরাদ্দ থাকছে। শেয়ারগুলি বিএসই এবং এনএসই-তে নথিভুক্ত হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.