সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের আয় ঘোষণা করল জুপিটার ওয়াগনস লিমিটেড। সংস্থার তরফে জানানো হয়েছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত চলা ত্রৈমাসিকে তাদের মোট উপার্জন দাঁড়িয়েছে ৯০ হাজার ২১৯ লক্ষ টাকায়। যা গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের থেকে ১৯.৪ শতাংশ বেশি।
রেলওয়ের ওয়াগন, যাত্রীবাহী কোচের নানা সরঞ্জামের পাশাপাশি মেরিন কন্টেনার, রেফ্রিজারেটেড কন্টেনারের মতো বিভিন্ন সরঞ্জামও তৈরি করে থাকে জুপিটার ওয়াগন লিমিটেড। এই সংস্থার সদর দপ্তর কলকাতার মিডলটন স্ট্রিটে। অন্যান্য সংস্থার মতো সদ্য শেষ হওয়া ত্রৈমাসিকের আয়ের পরিসংখ্যান প্রকাশ করল তারাও।
[আরও পড়ুন: ‘নাম লিখতে বাধ্য করা যাবে না’, কানোয়ার যাত্রায় নেমপ্লেট বিতর্কে নির্দেশ শীর্ষ আদালতের]
আর তা থেকে জানা যাচ্ছে, এই সময়কালে সুদ, কর, অবমূল্যায়ন এবং পরিশোধের আগে উপার্জনের অঙ্ক ১২ হাজার ৮৮৬ লক্ষ টাকা। যা গতবারের তুলনায় ৩২.৪ শতাংশ বেশি। এবং সংস্থার কর বাদ দিয়ে মুনাফা ৮ হাজার ৯২৩ লক্ষ টাকা। যা গতবারের তুলনায় ৯.৯ শতাংশ বেশি।
[আরও পড়ুন: খনিজ সম্পদে রয়্যালটি রাজ্যেরও, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের]
সর্বশেষ খবর
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স