Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Investment

এসডব্লুপি নিয়ে ধন্দ হটান, জেনে নিন খুঁটিনাটি বিষয়গুলি

বিনিয়োগকারীরা মাঝে মাঝেই জিজ্ঞাসা করেন সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান (SWP) সম্পর্কে। তাঁদের মধ্যে অনেকে জানতে চান, এসডব্লুপি করলে কি মূল ক্যাপিটাল সুরক্ষিত থাকবে, না কি তা অক্ষত রাখা যাবে না? এই নিয়ে আমাদের আলোচনা, আশা করি আজকের মতামত তাঁদের জন্য যথেষ্ট যুক্তিসঙ্গত হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ১৬:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ১৬:১৯

options
link
এসডব্লুপি নিয়ে ধন্দ হটান, জেনে নিন খুঁটিনাটি বিষয়গুলি zoom
ছবি: সংগৃহীত।

এসডব্লুপি অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল‌্যান করতে অনেকেই চান। কিন্তু ভালভাবে এই নিয়ে জানা না থাকায় অসুবিধার মুখে পড়েন। সেই সমস‌্যা দূর করতেই এই নিয়ে লিখলেন নীলাঞ্জন দে।

বিনিয়োগকারীরা মাঝে মাঝেই জিজ্ঞাসা করেন সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান (SWP) সম্পর্কে। তাঁদের মধ্যে অনেকে জানতে চান, এসডব্লুপি করলে কি মূল ক্যাপিটাল সুরক্ষিত থাকবে, না কি তা অক্ষত রাখা যাবে না? এই নিয়ে আমাদের আলোচনা, আশা করি আজকের মতামত তাঁদের জন্য যথেষ্ট যুক্তিসঙ্গত হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রথমেই যে বিষয় নিয়ে বলা উচিত তা ‘রেট অফ উইথড্রয়াল’ সংক্রান্ত। এই রেট যদি খুব বেশি মাত্রায় হয়, তাহলে পরে আপনার অসুবিধা হতে পারে। উইথড্রয়াল মানে ইউনিট বিক্রি, মনে রাখতে হবে। তাই প্রতিবার উইথড্রয়াল হলে, মোট ইউনিটের সংখ্যা কমে যাবে, আর কিছু ইউনিট হাতে থাকবে।

সর্বশেষ বিক্রির পর (মানে উইথড্রয়ালের পর) যে ইউনিট পড়ে থাকবে তার ভ্যালু যেন বাড়ে–সব ইনভেস্টর তাই-ই চাইবেন। এই ভ্যালু যদি তেমন ভাবে না বাড়ে, তাহলে ইনভেস্টরদের বিলক্ষণ অসুবিধা হবে। সংক্ষেপে বলতে হলে, সব সময় এক তরফা SWP না হলেই ভাল। তবে কৌশল হিসাবে সিস্টেম্যাটিক উইথড্রয়াল খুব কার্যকর হতে পারে, এও বলে রাখা দরকার। কয়েকটা পয়েন্ট নিয়ে বিশদে বলা উচিত এই প্রসঙ্গে।

উইথড্রয়ালের কোন কৌশল সুবিধাজনক? কী করলে তা ভাল ভাবে হবে?

* SWP করার আগে যথাযথ প্ল্যান করা উচিত ; মার্কেটে পরিস্থিতি কেমন, তা বোঝা দরকার।
* আপনার হাতে থাকা ইউনিটের ভ্যালুয়েশন এই মুহূর্তে ঠিক কত, তা জেনে নিন।
* বাজার কি খুব বেশি রকম চ্যালেঞ্জিং? ভ্যালুয়েশন অনুযায়ী কি লোকসান চলছে? বা গ্রোথ খুব কম? তাহলে যদি সম্ভব হয়, নিজের উইথড্রয়ালের কৌশল বদলান। পরে শুরু করুন, যদিও তাতে সামগ্রিক ভাবে আপনার পরিকল্পনার ক্ষতি হতে পারে। অন্তত সাময়িক পরিবর্তন আনুন তাতে।
* যদি একান্তই অসম্ভব না হয়, আপনার উইথড্রয়াল প্ল্যান থামান। তা না পারা গেলে উইথড্রয়ালের ‘ফ্রিকোয়েন্সি’ বদলানোর কথা ভাবুন। তবে ফের বলে রাখি, এমন ‘টেক্সটবুক প্রিন্সিপাল’ সবাই মেনে চলতে পারবেন না। যাঁরা একদম অপারগ (মানে উইথড্রয়াল না করলেই নয়) তাঁরা তো পারবেনই না।

আপনার ‘মডেল এসডব্লুপি’ কী হতে পারে?

এখানে একটা বিশেষ দৃষ্টান্ত দেওয়া হল, মডেল হিসাবে দেখবেন। আমরা ধরে নিচ্ছি যে জনৈক ইনভেস্টর এককালীন পঁচিশ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন (বা জমিয়েছেন ধীরে ধীরে SIP করে)।

আমাদের প্রধান উদ্দেশ্য নিয়মিত হারে উইথড্রয়াল যাতে তাঁর সার্বিক পরিকল্পনা ঠিক থাকে, প্রতিবার নির্দিষ্ট পরিমাণ টাকা তোলার পরও যেন অবশিষ্ট ইউনিটের ভ্যালুয়েশন বাড়ে, ক্যাপিটালে হাত যেন না দিতে হয়। প্রসঙ্গত, এই ব্যাপারে কোনও গ্যারান্টি দেওয়া যায় না, তা খোঁজার চেষ্টা না করাই ভাল।
– প্রাথমিক বিনিয়োগ : পঁচিশ লক্ষ টাকা
– কী ধরনের ফান্ড: ইক্যুইটি হাইব্রিড ফান্ড (দৃষ্টান্ত হিসাবে নিন, আমাদের এই বিষয়ে কোনও রকম পক্ষপাত নেই)। এখানে ইকু‌্যইটির অংশ বেশি, ডেটের অংশ কম
– বিনিয়োগের মেয়াদ: পনেরো বছর। তবে ওপেন-এন্ড প্রকল্প, তাই প্রয়োজন হলে সবটাই বা একাংশ তুলে নিতে পারেন খুব সহজে
– মাসিক SWP: দশ হাজার টাকা
– মোট উইথড্রয়াল (দশ বছর): বারো লক্ষ টাকা
আমরা ধরে নিলাম SWP চলছে, তা থামানোর পরিকল্পনা নেই। এও ধরে নিচ্ছি যে এই ইনভেস্টর বছরে দশ শতাংশ রিটার্ন পাবেন। এই সংখ্যা কিন্ত নিছক এক ‘এস্টিমেট’, দীর্ঘদিন ইনভেস্ট করলে ‘নিফটি ফিফটি’ এমন রিটার্ন দেবে আশা করা যায়।
এখানে একটা নির্দিষ্ট প্রশ্ন: যদি আগামী এক দশক ধরে উইথড্রয়াল চলে, তাহলে পরিস্থিতি কেমন হবে, কোথায় দাঁডিয়ে থাকবেন এই ধরনের ইনভেস্টর?
স্বাভাবিকভাবেই তাঁর রিস্ক টলারেন্স, প্রয়োজন ও অন্যান্য শর্তের উপর বহু কিছু নির্ভর করবে।
* যদি কনজারভেটিভ হারে ইউনিট ভাঙান তিনি, তাঁর উইথড্রয়াল হয়তো হতে পারে বছরে ছয় শতাংশ
* যদি মডারেট হারে টাকা তোলেন, তাহলে আট শতাংশ হলে কাজ চলবে
* যদি বেশি টাকার দরকার হয়, তাহলে দশ শতাংশ বা তার বেশি হয়তো চাইবেন তিনি। তবে ক্যাপিটালে হাত পড়ে যাবে সে ক্ষেত্রে।
সব শেষে আসছি এর সঙ্গে জড়িত আর এক প্রসঙ্গে–

সাধারণ ইনভেস্টর কেন SWP চাইবেন?

– ধারাবাহিক ভাবে যদি টাকার দরকার হয়, তাহলে মাসে মাসে উইথড্রয়াল করা যেতে পারে
– চলতি বাজারের ডেট-ভিত্তিক প্রকল্প থেকে বা ফিক্সড-ইনকাম সিকিউরিটিজের কল্যাণে পাওয়া সুদের সঙ্গে তুলনা করা দরকার। কোনটা বেশি সুবিধাজনক অথবা ‘ট্যাক্স এফিসিয়েন্ট’, তা জানতে হবে
– SWP একবার শুরু করলে তার স্ট্র্যাটেজি বদলানো যায় সহজেই। খুব স্বচ্ছ পদ্ধতি আছে ইনভেস্টরের হাতের কাছেই
– ক্যাপিটাল গ্রোথ পাওয়ার সম্ভাবনা আছে, তবে আমরা আগেই বলেছি, এর জন্য কোনও রকম প্রতিশ্রুতি দেওয়া যাবে না
এর সঙ্গে এ-ও আর একবার বলে রাখা দরকার যে বিনিয়োগের সুরক্ষা নিয়ে কোনও গ্যারান্টি থাকে না। অনিশ্চিত বাজারে ঝুঁকি থাকবেই। কোনও প্রকল্পে বিনিয়োগ করার আগে সংশ্লিষ্ট সমস্ত শর্ত পড়বেন, সমস্ত কিছু না জেনে পদক্ষেপ করবেন না।।

এক, ধরা যাক কোনও সাধারণ ইনভেস্টর এককালীন লগ্নি করেছেন, বেশ কিছুদিন তা ধরে রেখেছেন, কোনও রিডেম্পশন করেননি। তাঁর কাছে যে ইউনিট আছে, তার ভ্যালুয়েশন বদলেছে। এবার তিনি এসডব্লুপি করতে চান, নিয়মিত হারে উইথড্রয়াল দরকার তঁার। দুই, ইনভেস্টর কতদিন বাদে ইউনিট ভাঙাতে শুরু করবেন? এই প্রশ্নের উত্তর পাওয়া জরুরি কারণ খুব তাড়াতাড়ি যদি (উঁচু হারে) ভাঙাতে আরম্ভ করেন, তাহলে কার্যকর হবে না, বরং উল্টোটাই হতে পারে। তিন, সঙ্গে-সঙ্গে উইথড্রয়াল শুরু আর কয়েক কোয়ার্টার (অথবা কয়েক বছর) পর শুরু, এই দুইয়ের ফারাক আছে। ফলাফল এক হবে না, স্বাভাবিকভাবেই। চার, আদর্শ ইনভেস্টর কী করতে পারেন? সব থেকে যা কাম্য তা এই রকম–বেশ কিছুকাল ধরে টাকা জমিয়ে (তাঁর কর্মজীবনের বছরগুলোয়, অর্থাৎ যখন রোজগার করা চলছে), বেশি বয়সে SWP আরম্ভ করা। আমার মতে, সাবধানী ইনভেস্টর কর্মজীবনে টাকা বাঁচানোর চেষ্টা করবেন, সম্পদ গঠনের দিকে মন দেবেন, আর অবসরজীবনের গোড়াতে পরিকল্পনা মাফিক উইথড্রয়াল চালু করবেন। তবে এমন আদর্শ পরিস্থিতির সুবিধা বা সৌভাগ্য সবাই পান না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.