শুধু কর আদায় নয়, সামাজিক দায়বদ্ধতা পালনেও যে আয়কর বিভাগ সমান তৎপর, তার প্রমাণ মিলল রহড়ায়। আসন্ন ১৬৭তম আয়কর দিবস উপলক্ষে মঙ্গলবার এক অভিনব কর্মসূচির সাক্ষী রইল উত্তর ২৪ পরগনার এই এলাকা। পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের আয়কর বিভাগের উদ্যোগে রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ে আয়োজিত হল একটি বিশেষ স্বচ্ছতা অভিযান ও সমাজসেবামূলক অনুষ্ঠান।

আরও পড়ুন:
এ দিন সবুজায়নের বার্তা দিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রধান মুখ্য আয়কর কমিশনার সুরভি ভার্মা গর্গ। উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বামী কমলাস্থানন্দ মহারাজ। তবে এই আয়োজন কেবল অনুষ্ঠানমঞ্চেই সীমাবদ্ধ ছিল না। উৎসবের আলো পৌঁছে দেওয়া হয় সমাজের প্রান্তিক স্তরেও। রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের অনাথ আবাসিকদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় সামগ্রী।

এরপর কর্মসূচির পরিধি আরও বাড়ে। নিকটবর্তী আদিবাসী গ্রাম মহাদেব-এর-আঠ-এ চলে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও শ্রমদান। আয়কর বিভাগের কর্তারা তো ছিলেনই, তাঁদের সঙ্গে কাঁধ মিলিয়ে গ্রাম সাফাইয়ের কাজে হাত লাগায় মহাবিদ্যালয়ের পড়ুয়ারাও। স্থানীয় বাসিন্দাদের বোঝানো হয় স্বাস্থ্যবিধি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। গ্রামের কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে বিলি করা হয় উপহার।

প্রধান মুখ্য আয়কর কমিশনার সুরভি ভার্মা গর্গ জানান, এই উদ্যোগ আদতে ‘স্বচ্ছ ভারত মিশন’-এর আদর্শকেই এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রয়াস। পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁদের বিভাগ যে সর্বদা পাশে আছে, এই কর্মসূচি তারই প্রমাণ। অন্যদিকে, স্বামী কমলাস্থানন্দ মহারাজ স্মরণ করিয়ে দেন যে, সুস্থ সমাজ গড়তে পরিচ্ছন্নতা বজায় রাখা প্রত্যেকের সম্মিলিত কর্তব্য। সব মিলিয়ে, আগামী আয়কর দিবসের এই উদ্যাপন নিছক আনুষ্ঠানিকতা পেরিয়ে হয়ে উঠল সম্পূর্ণ সমাজমুখী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর আগেই সরকারি বাসে সিসিটিভি-জিপিএস! মহিলা নিরাপত্তায় বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর
-
পুণে হত্যা কাণ্ড: ‘মামলাটি যেন ফাইলবন্দি না থাকে’, মোদিকে আর্জি কেতনের মায়ের
-
বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে চমক, টম ক্রুজ থেকে নিকোল শেরজিঙ্গার, মঞ্চ মাতাবেন একঝাঁক তারকা
-
আমফান, রেশন থেকে মিড ডে মিল! তৃণমূল জমানায় ‘দুর্নীতি’র তদন্তে বিশেষ কমিশন রাজ্যের
-
বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে প্রেমিকের সঙ্গে ‘রো-কো’দের ম্যাচ দেখতে কৃতী, গ্যালারিতে উঁকি ধোনিরও!