Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Kolkata Gold and Silver Price Today

হু হু করে কমল সোনার দাম, রুপোর দরেও রেকর্ড পতন! ভোটের ফলাফলের প্রভাব?

শুধু এ রাজ্যে নয়। তামিলনাড়ু, কেরলসহ পাঁচ প্রান্তের ভোটগণনার দিকে নজর রয়েছে গোটা ভারতবর্ষের। ঠিক এই আবহে সোমবার সকালে দেশীয় বাজারে বড়সড় পতনের মুখ দেখল সোনা ও রুপো। রাজনৈতিক অনিশ্চয়তা আর বিশ্ব বাজারের টালমাটাল পরিস্থিতির দোলাচলে বিনিয়োগকারীরা এখন যথেষ্ট সতর্ক!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৫:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৫:৪৬

options
link
হু হু করে কমল সোনার দাম, রুপোর দরেও রেকর্ড পতন! ভোটের ফলাফলের প্রভাব? zoom
সোমবার সকালে দেশীয় বাজারে বড়সড় পতনের মুখ দেখল সোনা ও রুপো।
Advertisement

বঙ্গে বিধানসভা নির্বাচন ফলাফলের উত্তাপ এখন তুঙ্গে। শুধু এ রাজ্যে নয়। তামিলনাড়ু, কেরলসহ পাঁচ প্রান্তের ভোটগণনার দিকে নজর রয়েছে গোটা ভারতবর্ষের। ঠিক এই আবহে সোমবার সকালে দেশীয় বাজারে বড়সড় পতনের মুখ দেখল সোনা ও রুপো। রাজনৈতিক অনিশ্চয়তা আর বিশ্ব বাজারের টালমাটাল পরিস্থিতির দোলাচলে বিনিয়োগকারীরা এখন যথেষ্ট সতর্ক।

Gold and Silver Price Today in Kolkata: Gold prices plunge sharply while silver hits a record fall
ফাইল ছবি

সপ্তাহের শুরুতেই এমসিএক্স (MCX) সূচকে সোনার দামে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গিয়েছে। সোমবার সকালে সোনার দাম একধাক্কায় প্রায় ১,০০০ টাকা কমেছে। পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও। একদিনেই রুপো সস্তা হয়েছে প্রায় ২,৭০০ টাকার বেশি। বাজার বিশেষজ্ঞদের মতে, মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির আশঙ্কাই এই পতনের মূল কারণ। বিশেষ করে অপরিশোধিত তেলের দাম চড়া থাকায় লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

Advertisement
Kolkata Gold and Silver Price Today: Gold prices plunge sharply while silver hits a record fall
ফাইল ছবি

নির্বাচনী প্রভাব ও বিশ্ব পরিস্থিতি
কলকাতা থেকে চেন্নাই—দেশি লগ্নিকারীদের নজর এখন বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যের ফলাফল আগামী দিনে দেশের নীতি নির্ধারণে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। সাধারণত রাজনৈতিক বা অর্থনৈতিক অনিশ্চয়তার সময় সোনাকে ‘নিরাপদ বিনিয়োগ’ হিসেবে দেখা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশ্ব বাজারের প্রভাব ভারতীয় রাজনীতির উত্তাপকেও ছাপিয়ে গিয়েছে।

এশিয়ান ইক্যুইটি মার্কেটে সামান্য উত্থান দেখা গেলেও, মধ্যপ্রাচ্যের অশান্তি নিয়ে উদ্বেগ কাটেনি। হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় উত্তেজনার কারণে অপরিশোধিত তেলের দাম এখনও ব্যারেল প্রতি ১০০ ডলারের উপরে। এই টালমাটাল অবস্থায় সোনা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই ঘোরাফেরা করছে।

Kolkata Gold and Silver Price Today
ফাইল ছবি

বিশেষজ্ঞরা কী বলছেন?
আর্থিক সংস্থা ‘এনরিচ মানি’-র সিইও পনমুডি আর জানিয়েছেন, বাজারে বিক্রির একটা চাপ তৈরি হয়েছে। সোনার দাম ১,৫১,০০০ টাকার মধ্যে ঘোরাফেরা করলেও তা বেশ চাপের মুখে। যদি দাম ১,৪৮,০০০ টাকার নিচে নেমে যায়, তবে পতন আরও দীর্ঘ হতে পারে। অন্যদিকে, রুপোর ক্ষেত্রেও বড় কোনও লাভের মুখ দেখছেন না বিশেষজ্ঞরা। আপাতত রুপোর বাজারও একটি নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, একদিকে দেশের অন্দরে ভোটের ফলাফল, আর অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ডলারের বাড়বাড়ন্ত—এই দুইয়ের যাঁতাকলে পড়ে সোমবার কিছুটা মূল্য হারাল মূল্যবান এই ধাতু। লগ্নিকারীরা এখন পরবর্তী স্থিতিশীলতার অপেক্ষায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.