Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
Bengal Rising Business Summit

‘স্কুলেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত’, কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে বললেন সুকান্ত মজুমদার

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই ভাবনাকে স্বাগত জানিয়েছে এদিনের বেঙ্গল রাইজিং বিসনেস সামিটের উদ্যোক্তা সংস্থা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ০০:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ০০:১৩

options
link
‘স্কুলেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত’, কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে বললেন সুকান্ত মজুমদার zoom
কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে সুকান্ত মজুমদার

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অর্থনৈতিকভাবে সচেতন ও আত্মনির্ভর করে তুলতে স্কুল স্তর থেকেই ফিনান্সিয়াল লিটারেসি (আর্থিক শিক্ষা) পড়ানো উচিত বলে মনে করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার কলকাতায় অনুষ্ঠিত ‘বেঙ্গল রাইজিং, ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২৬’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই জরুরি আর্থিক শিক্ষাও। এতদিন দেশে স্বাক্ষরতার উপর জোর দেওয়া হলেও এখন সময় এসেছে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই অর্থনৈতিক বিষয় সম্পর্কে সচেতন করে তোলার।”

কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিট।

সুকান্ত মজুমদারের কথায়, “শেয়ার বাজার কী, আইপিও কী, এসআইপি কী, কীভাবে বিনিয়োগ করতে হয় এই ন্যূনতম জ্ঞান প্রত্যেক ছাত্রছাত্রীর থাকা উচিত। তাই স্কুলের পাঠ্যক্রমে ফিনান্সিয়াল লিটারেসি অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন।” কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন এদিনের বেঙ্গল রাইজিং বিসনেস সামিটের উদ্যোক্তা সংস্থা স্কুল অফ ডে টেডার্সের প্রতিষ্ঠাতা ও সেবি রেজিস্টার্ড রিসার্চ এনালিস্ট ভোলানাথ দাস। তিনি বলেন, বহুদিন ধরে তাঁরা এই দাবি করে আসছেন। এদিন শিক্ষা প্রতিমন্ত্রীর ভাবনা শুনেও তাঁদের ভালো লাগল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু। সারা দিনব্যাপী এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন শেয়ার বাজার ও আর্থিক ক্ষেত্রের বিশেষজ্ঞ, সেবি-নিবন্ধিত পেশাদার, বিনিয়োগকারী, ট্রেডার, উদ্যোক্তা, কর্পোরেট প্রতিনিধি-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে ২০০-র বেশি প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে আর্থিক পরিকল্পনা, বিনিয়োগের কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা, সম্পদ গঠন এবং বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে একাধিক বিশেষজ্ঞ বক্তৃতা, প্যানেল আলোচনা ও প্রশিক্ষণমূলক কর্মশালার আয়োজন করা হয়। বক্তারা অংশগ্রহণকারীদের সচেতন ও তথ্যভিত্তিক বিনিয়োগের ওপর জোর দেওয়া হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.